প্রধানমন্ত্রীর ফেনী সফর আপাতত স্থগিত

সদ্য সংবাদ ডেস্ক
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:০৬:২৯
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্বনির্ধারিত ফেনী সফরের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ফেনী সফর হওয়ার কথা থাকলেও তা স্থগিত করে নতুন তারিখ ১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সফরের নতুন তারিখের বিষয়টি নিশ্চিত করেন ফেনীর জেলা প্রশাসক মো. মাহবুবউল করিম। তিনি জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে ১৭ সেপ্টেম্বরের নির্ধারিত সফরটি স্থগিত করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রী ফেনী সফর করবেন।

সফর স্থগিত হলেও প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পরশুরাম ও ফুলগাজীতে স্থানীয় প্রশাসন এবং বিএনপির পক্ষ থেকে নেওয়া প্রস্তুতি থেমে নেই। সভাস্থল ও আশপাশের এলাকায় বিভিন্ন অবকাঠামোগত প্রস্তুতির কাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্টরা।

সফরকালে পরশুরামে সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পাওয়া ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প’-এর উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫৪২ কোটি টাকা।

ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু বলেন, মুহুরী ও কহুয়া নদীর তীরবর্তী বিস্তীর্ণ জনপদকে বন্যা ও নদীভাঙনের ক্ষতি থেকে রক্ষায় প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সফরের তারিখ পিছিয়ে গেলেও এ নিয়ে স্থানীয় মানুষের আগ্রহ ও উৎসাহে কোনো ভাটা পড়েনি বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে পরশুরামেও প্রস্তুতি চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া জানান, সভাস্থলে বিশুদ্ধ পানির ব্যবস্থা, পোর্টেবল টয়লেট স্থাপনসহ প্রয়োজনীয় প্রস্তুতি সমন্বয়ের মাধ্যমে এগিয়ে নেওয়া হচ্ছে।

এ ছাড়া একই সফর ঘিরে ফুলগাজী উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ এবং খালেদা জিয়ার মহিলা কলেজ সরকারীকরণের কর্মসূচির প্রস্তুতিও অব্যাহত রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

নতুন সূচি অনুযায়ী আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রী ফেনী সফরে যাবেন এবং নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শিক্ষকের কাছ থেকে জোরপূর্বক নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট সদ্য. প্রধানমন্ত্রীর ফেনী সফর আপাতত স্থগিত সদ্য. বিলম্ব হলেও পে-স্কেল কার্যকর ১ জুলাই থেকে, জেনে নিন কোন গ্রেডে কত সদ্য. গুলশানে আ. লীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার আরও ৪০ সদ্য. ভারতের সঙ্গে সম্পর্ক আরও কার্যকর ও জোরদারে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আইআরআই প্রতিনিধিদল সদ্য. কিডনি রোগীদের জন্য এলো বড় সুখবর সদ্য. সরকারি ছুটি না হলেও ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ সদ্য. ভারতে নানকের কাছে প্রতি মাসে পাঠানো হয় কোটি টাকা, নেপথ্যে কারা? সদ্য. শিক্ষকের কাছ থেকে জোরপূর্বক নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট সদ্য. প্রধানমন্ত্রীর ফেনী সফর আপাতত স্থগিত সদ্য. বিলম্ব হলেও পে-স্কেল কার্যকর ১ জুলাই থেকে, জেনে নিন কোন গ্রেডে কত সদ্য. গুলশানে আ. লীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার আরও ৪০ সদ্য. ভারতের সঙ্গে সম্পর্ক আরও কার্যকর ও জোরদারে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আইআরআই প্রতিনিধিদল সদ্য. কিডনি রোগীদের জন্য এলো বড় সুখবর সদ্য. সরকারি ছুটি না হলেও ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ সদ্য. ভারতে নানকের কাছে প্রতি মাসে পাঠানো হয় কোটি টাকা, নেপথ্যে কারা?