নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

সদ্য সংবাদ ডেস্ক
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৩:১৬
সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর সফর ঘিরে নগরজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। গুরুত্বপূর্ণ পাঁচটি ভেন্যু ও তিনটি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

সোমবার রাষ্ট্রপতির সফরের সম্ভাব্য বিভিন্ন স্থান পরিদর্শন করেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। এ সময় তিনি নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পুলিশ কমিশনার জানান, রাষ্ট্রপতির নিরাপত্তায় সিলেট মহানগর পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। সফর নির্বিঘ্ন করতে নগরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও স্থাপনাগুলোতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির সফরকে সামনে রেখে সিলেট নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, বিভিন্ন স্থাপনা ও মাজার এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু স্থানে সৌন্দর্যবর্ধন ও সংস্কারকাজও করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সিলেটে পৌঁছানোর পর রাষ্ট্রপতি প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

পরে বিকেল ৩টায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি।

দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় রাষ্ট্রপতির ঢাকায় ফেরার কথা রয়েছে।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা সদ্য. নতুন পে স্কেলে গ্রেডভেদে বাড়ি ভাড়াসহ যেসব ভাতা কমছে-বাড়ছে সদ্য. ইতিহাসের পাতায় কাভান সুলিভান, ১৬ বছরেই একের পর এক কীর্তি সদ্য. গাজার হাসপাতালগুলোতে ডিজেল সরবরাহ বন্ধ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সদ্য. দূষিত বায়ুর শহরের তালিকায় চতুর্থ অবস্থানে ঢাকা সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা সদ্য. নতুন পে স্কেলে গ্রেডভেদে বাড়ি ভাড়াসহ যেসব ভাতা কমছে-বাড়ছে সদ্য. ইতিহাসের পাতায় কাভান সুলিভান, ১৬ বছরেই একের পর এক কীর্তি সদ্য. গাজার হাসপাতালগুলোতে ডিজেল সরবরাহ বন্ধ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সদ্য. দূষিত বায়ুর শহরের তালিকায় চতুর্থ অবস্থানে ঢাকা সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু