লিবিয়ার বন্দিশালা থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি

সদ্য সংবাদ ডেস্ক
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৪৮:১৪
ছবি: সংগৃহীত

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৬৮ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে এনেছে সরকার। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা বাংলাদেশে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়া সরকারের পাশাপাশি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং সংশ্লিষ্ট বাংলাদেশি মন্ত্রণালয় ও দূতাবাসের সমন্বিত উদ্যোগে এসব নাগরিককে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়। দেশে ফিরতে আগ্রহী অনিয়মিত অভিবাসীদের প্রত্যাবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের ফিরিয়ে আনা হয়েছে।

ফেরত আসা বাংলাদেশিদের বড় একটি অংশ মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে অবৈধভাবে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। লিবিয়ায় অবস্থানকালে তাদের অনেকেই অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

দেশে ফেরার পর বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএমের কর্মকর্তারা।

এ সময় ফিরে আসা ব্যক্তিদের নিজেদের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানানো হয়। বিশেষ করে মানবপাচারকারীদের প্রলোভন এবং অবৈধ পথে ইউরোপ যাওয়ার ঝুঁকি সম্পর্কে অন্যদের সতর্ক করতে তাদের অভিজ্ঞতা জনসচেতনতা তৈরিতে কাজে লাগানোর অনুরোধ করা হয়েছে।

প্রত্যাবাসন প্রক্রিয়ার পাশাপাশি দেশে ফেরত আসা ব্যক্তিদের তাৎক্ষণিক প্রয়োজন মেটাতেও সহায়তা দিয়েছে আইওএম। সংস্থাটির পক্ষ থেকে প্রত্যেককে যাতায়াতের খরচ, প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থাও করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে থাকা বাংলাদেশি নাগরিকদের শনাক্ত ও নিরাপদে দেশে ফেরাতে বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএমের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, লিবিয়ায় আটক আরও বাংলাদেশি নাগরিককে পর্যায়ক্রমে নিরাপদে দেশে ফেরানোর প্রক্রিয়াও অব্যাহত থাকবে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ