৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সদ্য সংবাদ ডেস্ক
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৫৭:৩২
সংগৃহীত

চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরে তিনি ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জাপানের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন সেনাপ্রধান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে তার জাপান সফরের বিষয়টি জানিয়েছে।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী আয়োজনে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে অংশ নেবেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

সফরকালে এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টও পরিদর্শন করবেন তিনি। পাশাপাশি গেমসে অংশ নেওয়া বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

এসব বৈঠকে পারস্পরিক সহযোগিতা, ক্রীড়া কার্যক্রম এবং অলিম্পিক সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হতে পারে বলে জানা গেছে।

চার দিনের সফর শেষে জেনারেল ওয়াকার-উজ-জামানের দেশে ফেরার কথা রয়েছে।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. পর্তুগালে বসবাসরত অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ সদ্য. অপপ্রচার ঠেকাতে গণমাধ্যমকে আরও সতর্ক হতে হবে: আতিকুর রহমান রুমন সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ সদ্য. র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ করল সরকার সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. পর্তুগালে বসবাসরত অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ সদ্য. অপপ্রচার ঠেকাতে গণমাধ্যমকে আরও সতর্ক হতে হবে: আতিকুর রহমান রুমন সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ সদ্য. র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ করল সরকার