নৌকা স্থগিত, নির্বাচনে যুক্ত হলো ‘না’ প্রতীক

সদ্য সংবাদ ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:১৪:২৪
সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক ও প্রার্থীদের তথ্যসংক্রান্ত বিধিতে পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে জারি করা নতুন প্রজ্ঞাপনে ‘নৌকা’ প্রতীক স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে নির্বাচনী প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে ‘না’ প্রতীক, যা একক প্রার্থী থাকা আসনে ব্যবহারের সুযোগ থাকবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সংশোধিত বিধিমালা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সাধারণ ও রাজনৈতিক দলের প্রার্থীদের জন্য মোট ১২০টি নির্বাচনী প্রতীক নির্ধারণ করা হয়েছে। তবে স্থগিত থাকা প্রতীক বাদ দিয়ে প্রাপ্যতা অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২- এর ৯৪ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮- এর ৯ বিধির উপবিধি (১) প্রতিস্থাপন করা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, স্থগিত প্রতীক ছাড়া তালিকায় থাকা প্রতীকগুলোর মধ্য থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া যাবে।

সংশোধিত তালিকায় আনারস, আপেল, আম, আলমিরা, ঈগল, গরুর গাড়ি, গামছা, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ট্রাক, ডাব, তারা, বই, সাইকেল, রকেট, রিকশা, রেল ইঞ্জিন, লাঙল, একতারা, কম্পিউটার, কলম, কাঁচি, কাস্তে, কুড়াল, চেয়ার, ছাতা, জাহাজ, টেলিভিশন, ধানের শীষ, নোঙ্গর, নৌকা, পানির ট্যাপ, প্রজাপতি, ফুটবল, মশাল, মাছ, মোটরসাইকেল, মোবাইল ফোন, মোরগ, সিংহ, হাতি, হাতুড়ি, হেলিকপ্টার ও হ্যান্ডশেকসহ বিভিন্ন প্রতীক রাখা হয়েছে। তালিকায় ‘নৌকা’ প্রতীকটি স্থগিত হিসেবে উল্লেখ করা হয়েছে।

নতুন করে যুক্ত হওয়া ‘না’ প্রতীকের ব্যবহার হবে একক প্রার্থী থাকা নির্বাচনী আসনে। অর্থাৎ কোনো আসনে একমাত্র প্রার্থী থাকলে সেখানে ভোটারদের জন্য ‘না’ ভোটের সুযোগ রাখার বিধান করা হয়েছে।

এ ছাড়া নির্বাচনী ব্যয় পরিচালনার ক্ষেত্রেও বিধিতে পরিবর্তন আনা হয়েছে। এখন প্রার্থী নিজের ব্যাংক হিসাবের পাশাপাশি তার নিয়োজিত নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাবের নম্বরও দিতে পারবেন।

হলফনামা সংক্রান্ত বিধিতেও এসেছে পরিবর্তন। সংশোধিত বিধানে ‘অভিযুক্ত’ বলতে এমন আসামিকে বোঝানো হয়েছে, যার বিরুদ্ধে আদালত আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে।

প্রার্থীর পরিবারের তথ্যের ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে। প্রার্থীর স্বামী বা স্ত্রী, সন্তান এবং নির্ভরশীল ব্যক্তিদের আয়করসংক্রান্ত তথ্য দাখিলের বিষয়টি এখন ঐচ্ছিক করা হয়েছে।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮- এর সংশোধিত গেজেট প্রকাশ করা হয়েছে।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব, অবতরণ স্থগিত করারও হুঁশিয়ারি সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের ঊর্ধ্বগতি সদ্য. বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবার নিয়ে যাওয়ার সুযোগ বন্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব, অবতরণ স্থগিত করারও হুঁশিয়ারি সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের ঊর্ধ্বগতি সদ্য. বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবার নিয়ে যাওয়ার সুযোগ বন্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা