দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সদ্য সংবাদ ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৩৮:০২
সংগৃহীত

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের অর্জন ও সক্ষমতার প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমকে বিশ্বের জন্য অনুসরণীয় মডেল বলেও উল্লেখ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন ইইউ রাষ্ট্রদূত।

সাক্ষাতে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থা, অভিজ্ঞতা ও সক্ষমতা নিয়ে আলোচনা করেন তারা। এ সময় দুর্যোগের ঝুঁকি মোকাবিলা ও ক্ষয়ক্ষতি কমাতে বাংলাদেশের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন মাইকেল মিলার।

বৈঠকে আগামী বছর জাপানে অনুষ্ঠেয় ‘Disaster Risk Reduction Conference’- এ অংশ নেওয়ার জন্য প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানান ইইউ রাষ্ট্রদূত। ২০২৭ সালের অক্টোবরে জাপানে সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রদূতের আমন্ত্রণ গ্রহণ করেন প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। একই সঙ্গে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সাক্ষাতে দুর্যোগ ঝুঁকি হ্রাস, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. SRHR সচেতনতায় বিএনওয়াইএনের ‘প্রজেক্ট দীপশিখা’ স্কুল ক্যাম্পেইন শুরু সদ্য. নবম পে স্কেল নিয়ে সুখবর, সামনে এলো নতুন তথ্য সদ্য. হলফনামায় মিথ্যা তথ্য, পদ হারানোর শঙ্কায় এমপি সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. SRHR সচেতনতায় বিএনওয়াইএনের ‘প্রজেক্ট দীপশিখা’ স্কুল ক্যাম্পেইন শুরু সদ্য. নবম পে স্কেল নিয়ে সুখবর, সামনে এলো নতুন তথ্য সদ্য. হলফনামায় মিথ্যা তথ্য, পদ হারানোর শঙ্কায় এমপি