প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

সদ্য সংবাদ ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:০৪:৪৯
সংগৃহীত

সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অযথা সময়ক্ষেপণ না করে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কাজের গতি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলতি ২০২৬-২০২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতাধীন বিভিন্ন প্রকল্পের পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন তিনি।

সভায় মন্ত্রণালয়ের চলমান এবং ‘সবুজ পাতায়’ অন্তর্ভুক্ত অননুমোদিত প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়। প্রকল্পের বাস্তবায়ন গতি বাড়ানো, দ্রুত কাজ শেষ করা এবং প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে অহেতুক বিলম্ব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নির্ধারিত সময়ের বাইরে প্রকল্পের মেয়াদ বাড়লে স্বাভাবিকভাবেই ব্যয়ও বেড়ে যায়। তাই প্রতিটি প্রকল্পের জন্য সময়ভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। পাশাপাশি নতুন ও সংশোধিত প্রকল্পের ডিপিপি দ্রুত প্রস্তুতের নির্দেশ দেন তিনি।

কারাগার সংশ্লিষ্ট প্রকল্পের ক্ষেত্রে নিরাপত্তা ও চলাচলসংক্রান্ত বিধিনিষেধের কারণে কিছুটা ধীরগতি হতে পারে বলে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ। তবে সাধারণ অবকাঠামো ও সিভিল ওয়ার্কের ক্ষেত্রে কোনো ধরনের বিলম্ব মেনে নেওয়া হবে না বলে জানান তিনি। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদর দপ্তর নির্মাণসহ অন্যান্য অবকাঠামোগত কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশও দেন।

সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের কার্যকর প্রয়োগের বিষয়েও আলোচনা হয়। প্রতিটি জেলায় ডগ স্কোয়াড গঠন, ডোপ টেস্টের সুবিধা সম্প্রসারণ, হাজতখানা ও মালখানা সংস্কার এবং জেলা পর্যায়ে আধুনিক ফরেনসিক ও ডিজিটাল ফরেনসিক অবকাঠামো তৈরির প্রকল্প দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া দেশের গ্রামীণ থানাগুলোকে মানসম্মত ‘মডেল থানা’ হিসেবে গড়ে তুলতে একটি নির্দিষ্ট প্রোটোটাইপ ডিজাইন অনুসরণের নির্দেশ দেওয়া হয়। জমির সংকট রয়েছে এমন এলাকায় দ্রুত ভূমি অধিগ্রহণ করে সমন্বিত প্রকল্প নেওয়ার পরামর্শও দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহন ও অন্যান্য লজিস্টিক সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেওয়ার বিষয়েও সভায় আলোচনা হয়।

সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি সরকারি প্রকল্প থেকে সর্বোচ্চ সুফল নিশ্চিত করতে পৃথক পৃথক প্রকল্পের পরিবর্তে প্রয়োজন অনুযায়ী ‘প্রোগ্রামেটিক বা ক্লাস্টার অ্যাপ্রোচ’ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে প্রকল্পগুলোর মধ্যে কাজের দ্বৈততা বা ওভারল্যাপিং এড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

সরকারের বর্তমান মেয়াদের মধ্যে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে চলমান প্রকল্পগুলো পুনর্মূল্যায়ন এবং প্রয়োজন অনুযায়ী ‘রিস্কোপিং’ করার কথাও বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী।

চলতি ২০২৬-২০২৭ অর্থবছরে ‘জনশৃঙ্খলা ও সুরক্ষা’ খাতে এডিপিতে মোট ২ হাজার ৬৬২ কোটি ৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ২ হাজার ৫৫২ কোটি ৮ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ও অনুদান বাবদ রয়েছে ১০৯ কোটি ৯৭ লাখ টাকা।

‘সুরক্ষিত ও শান্তিপূর্ণ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমের কথাও সভায় তুলে ধরা হয়। মন্ত্রণালয়ের আওতাধীন ২৬টি প্রতিশ্রুতির ম্যাপিং সম্পন্ন হয়েছে বলে জানানো হয়। পাশাপাশি জুলাই ২০২৬ থেকে জুন ২০৩১ মেয়াদের সরকারের পঞ্চবার্ষিক অর্থনৈতিক সংস্কার ও উন্নয়ন কৌশলের ‘৩আর স্ট্র্যাটেজি’- রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন- অনুসরণ করে আইনশৃঙ্খলা খাতকে আরও শক্তিশালী করার পরিকল্পনার কথা জানানো হয়।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও অধীনস্থ ১০টি দপ্তর ও সংস্থার প্রধান এবং সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. SRHR সচেতনতায় বিএনওয়াইএনের ‘প্রজেক্ট দীপশিখা’ স্কুল ক্যাম্পেইন শুরু সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. SRHR সচেতনতায় বিএনওয়াইএনের ‘প্রজেক্ট দীপশিখা’ স্কুল ক্যাম্পেইন শুরু