ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার

সদ্য সংবাদ ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৩৯:১৩
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এডিস মশাবাহিত এই রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অন্যজন রংপুর বিভাগের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৮৪ জন। ফলে চলতি বছরে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ হাজার ৪০০ জনে।

এদিকে গত এক দিনে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫১৩ জন। সব মিলিয়ে চলতি বছরে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৫৪ হাজার ৯২ জন।

নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যায় গত ২৪ ঘণ্টায় সবচেয়ে এগিয়ে রয়েছে খুলনা বিভাগ। সেখানে ২৫২ জন রোগী ভর্তি হয়েছেন। এরপর বরিশাল বিভাগে ২১১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২২৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২০৭ জন এবং চট্টগ্রাম বিভাগে ১৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া রাজধানীর বাইরে ঢাকা বিভাগে ১৯০ জন, রাজশাহী বিভাগে ১০২ জন, ময়মনসিংহে ৬৪ জন, রংপুরে ৩৫ জন এবং সিলেট বিভাগে চারজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সরকারের ডেঙ্গুবিষয়ক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, জুন থেকে দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বেড়েছে। ওই মাসে ২ হাজার ৯০৭ জন হাসপাতালে ভর্তি হন। জুলাইয়ে এই সংখ্যা বেড়ে হয় ৯ হাজার ২০৬ জন। আগস্টে আরও বেড়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ায় ২০ হাজার ৫৩৬ জন।

তবে সেপ্টেম্বরের শুরু থেকে পরিস্থিতি আরও তীব্র হয়েছে। চলতি মাসের প্রথম ১৭ দিনেই ২২ হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে মৃত্যু হয়েছে ৭৯ জনের।

সদ্য সংবাদ/ এআর

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে