শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে

সদ্য সংবাদ ডেস্ক
২০ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৩২:১৫
ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধারের ঘটনায় এমপি ও তাঁর প্রথম স্ত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়। মরদেহ উদ্ধারের সময় ওই ফ্ল্যাটে গাজী নজরুল ইসলামও ছিলেন।

এর আগে সন্ধ্যায় তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনাস্থলে থাকা পুলিশের এক কর্মকর্তা কালবেলাকে জানান, দুপুরে গাজী নজরুল ইসলাম তাঁর দুই স্ত্রীকে নিয়ে একসঙ্গে খাবার খান। পরে বিকেল সাড়ে ৩টার দিকে তাঁরা পৃথক কক্ষে চলে যান। বিকেল ৫টার পর ছোট স্ত্রী মরিয়মকে ডাকতে গিয়ে তাঁর কক্ষের দরজা বন্ধ দেখতে পান নজরুল ইসলাম।

পুলিশের ওই কর্মকর্তা জানান, একপর্যায়ে জানালা দিয়ে ভেতরে তাকিয়ে মরিয়মকে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায়। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।

তবে মরিয়ম খাতুনের মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা—এ বিষয়ে প্রাথমিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।

সদ্য সংবাদ/ এআর

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি