স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সদ্য সংবাদ ডেস্ক
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৫৫:০৮
সংগৃহীত

সাইবার অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাতে এসব বিষয় উঠে আসে।

বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে নিরাপত্তা, সাইবার অপরাধ মোকাবিলা, প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশিক্ষণ বিনিময়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা।

বৈঠকে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, আগামী অক্টোবরের শুরুতে বাংলাদেশে তার দায়িত্বের মেয়াদ শেষ হবে। এ সময় তিনি চীনের জননিরাপত্তামন্ত্রীর শুভেচ্ছা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছে দেন। পাশাপাশি চীনের জননিরাপত্তাবিষয়ক ফোরামে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশকে চীন সফরের আমন্ত্রণ জানান।

আলোচনায় সাইবার অপরাধ মোকাবিলায় প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। চীনের পক্ষ থেকে জানানো হয়, গত দুই বছরে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শতাধিক সদস্যকে সাইবার অপরাধ, জননিরাপত্তা ব্যবস্থাপনা, ট্রাফিক ও পরিবহন ব্যবস্থাপনা, অভিবাসন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী এ সহযোগিতার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশে একটি বিশেষায়িত সাইবার সিকিউরিটি ইউনিট গঠন এবং প্রয়োজনীয় অবকাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে থানা, জেলা ও বিভাগীয় পর্যায় থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব স্থাপনের পরিকল্পনাও বাস্তবায়নের পথে রয়েছে।

বৈঠকে সাইবার অপরাধ প্রতিরোধে চীনা বিশেষজ্ঞদের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়েও আলোচনা হয়। এ লক্ষ্যে চীনের সাইবার ল্যাব ও প্রযুক্তিগত সক্ষমতা সরেজমিনে পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ থেকে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রস্তাবিত পাঁচ সদস্যের প্রতিনিধি দলে সিআইডির নেতৃত্বে একজন অতিরিক্ত আইজিপি, একজন অতিরিক্ত ডিআইজি এবং সাইবার ও ডিজিটাল ফরেনসিক বিষয়ে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তারা থাকবেন। প্রতিনিধি দলটি চীনের সংশ্লিষ্ট ল্যাব ও প্রযুক্তি পরিদর্শনের পর দেশে সাইবার ও ফরেনসিক ল্যাব এবং প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপনের বিষয়ে সুপারিশ প্রস্তুত করবে।

এদিকে, বাংলাদেশে কর্মরত চীনা নাগরিক, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের অন্যতম প্রধান কৌশলগত উন্নয়ন অংশীদার। দেশে বসবাসরত চীনা নাগরিক এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে যুক্ত চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের অঙ্গীকার রয়েছে।

বৈঠকে পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির, অতিরিক্ত আইজিপি ও সিআইডি প্রধান ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পুলিশের সাইবার সক্ষমতা বাড়াতে স্থায়ী ও সমন্বিত কাঠামো গঠনের উদ্যোগের কথা এর আগেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মাঠে নামছে ইসলামী আন্দোলন সদ্য. প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছানোর আগেই জ্যাকসন হাইটসে উত্তেজনা সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মাঠে নামছে ইসলামী আন্দোলন সদ্য. প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছানোর আগেই জ্যাকসন হাইটসে উত্তেজনা