দুই-একটা ককটেল ফুটিয়ে সরকারের কিছু করা যাবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

সদ্য সংবাদ ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:১৪:৫৫
ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, দু-একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সরকারের ওপর কোনো প্রভাব ফেলা সম্ভব নয়। একই সঙ্গে সাধারণ মানুষকে সংকটে না ফেলেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে বলে জানান তিনি।

মঙ্গলবার রাজধানীতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, বর্তমান সরকার জনগণের দুর্ভোগ বাড়াতে চায় না। ডিজেলে ভর্তুকি অব্যাহত রাখলে সরকারের প্রায় ৪০ হাজার কোটি টাকা লোকসান হতে পারে। তাই সেই লোকসান কমিয়ে পরিস্থিতির মধ্যে ভারসাম্য তৈরির চেষ্টা করা হচ্ছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার পরও দেশে মূল্য বাড়ানোর কারণ জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বর্তমানে বেশ অস্থির। ভবিষ্যতে দাম আরও বাড়ার আশঙ্কাও রয়েছে। এ অবস্থায় সরকার কতটা ভর্তুকি দিতে পারবে, সেটিও বিবেচনায় নিতে হচ্ছে।

তিনি বলেন, জ্বালানি তেলের দাম সমন্বয়ের ফলে সাধারণ মানুষের ওপর চাপ তৈরি হবে এ বিষয়টি সরকারও বিবেচনা করছে। বিশেষ করে সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।

আগের সরকারের প্রসঙ্গ টেনে তথ্য উপদেষ্টা বলেন, তৎকালীন সরকার নির্বাচিত না হওয়ায় ওই সময় এ ধরনের পরিস্থিতি তৈরি হলে তিনি পদত্যাগের দাবি জানাতেন। তবে বর্তমান সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়ায় সংকট মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপকে তিনি ভিন্ন প্রেক্ষাপটে দেখছেন।

এদিকে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের কর্মসূচি নিয়েও কথা বলেন জাহেদ উর রহমান। তিনি জানান, ২২ সেপ্টেম্বর থেকে সফরের কর্মসূচি শুরু হবে। পরদিন রোহিঙ্গা ইস্যুতে আলোচনা এবং কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ২৫ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে তার।

তথ্য উপদেষ্টা জানান, সফরটি আগের পরিকল্পনার তুলনায় সংক্ষিপ্ত করা হয়েছে। সানফ্রান্সিসকোতে দলীয় ও অন্যান্য কর্মসূচি থাকার কথা থাকলেও দেশের বর্তমান পরিস্থিতি এবং ব্যয় সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে সেখানে না যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশের বোয়িং বিমান কেনার প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে তথ্য ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে। তবে এখন পর্যন্ত সরকারের কাছে থাকা তথ্য অনুযায়ী, চুক্তি চূড়ান্ত হয়েছে এমন কোনো নিশ্চিত তথ্য নেই।

জাহেদ উর রহমান আরও বলেন, সানফ্রান্সিসকোতে জাতিসংঘ সাধারণ পরিষদের কোনো কর্মসূচি ছিল না। সেখানে দলীয় ও অন্যান্য আয়োজনের পরিকল্পনা ছিল। পরে দেশের চলমান সংকট এবং ব্যয় কমানোর বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর সফর সংক্ষিপ্ত করা হয়েছে।

দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ বিভিন্ন ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ কারণে এই সময়ে প্রধানমন্ত্রীর দেশে থাকা এবং দেশের বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়াকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করছে সরকার।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি