ট্রাম্প-মেলানিয়ার অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক-জুবাইদা

সদ্য সংবাদ ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:১৬:৪৭
সংগৃহীত

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদকে ঘিরে নিউইয়র্কে জড়ো হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। তাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কের লোটে নিউ ইয়র্ক প্যালেস হোটেলে এ অভ্যর্থনা অনুষ্ঠিত হয়। এতে জাতিসংঘের সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি তাদের জীবনসঙ্গীরাও অংশ নেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে এবার বিশ্বের প্রায় ১৩০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান অংশ নিচ্ছেন। অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে বিভিন্ন পর্যায়ে চলছে রাষ্ট্র ও সরকারপ্রধানদের বৈঠক, অভ্যর্থনা এবং দ্বিপক্ষীয় আলোচনা।

এর আগে মঙ্গলবার সকালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া স্বাগত প্রাতঃরাশেও যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ওই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও তাদের জীবনসঙ্গীরা অংশ নেন।

প্রাতঃরাশ অনুষ্ঠানের শুরুতে গুতেরেস ও তার স্ত্রীর সঙ্গে বিশ্বনেতাদের যৌথ ছবি তোলার আয়োজন করা হয়। সেখানে তারেক রহমান ও জুবাইদা রহমানও অংশ নেন এবং জাতিসংঘ মহাসচিবের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

জাতিসংঘের এবারের অধিবেশনে অংশ নিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি তিনি একাধিক রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নিচ্ছেন। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ বিতর্কে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর অনুরোধে লংমার্চ স্থগিত করল পাকিস্তান জামায়াত সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন সদ্য. আ. লীগের সাবেক সংসদ সদস্যকে কারাগারে প্রেরণ সদ্য. ট্রাম্প-মেলানিয়ার অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক-জুবাইদা সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা ও সাবেক পাবলিক প্রসিকিউটর গ্রেপ্তার সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. চলন্ত অবস্থায় খুলে যায় মেট্রোরেলের দরজা, ২৬ মিনিট বন্ধ ট্রেন চলাচল সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর অনুরোধে লংমার্চ স্থগিত করল পাকিস্তান জামায়াত সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন সদ্য. আ. লীগের সাবেক সংসদ সদস্যকে কারাগারে প্রেরণ সদ্য. ট্রাম্প-মেলানিয়ার অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক-জুবাইদা সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা ও সাবেক পাবলিক প্রসিকিউটর গ্রেপ্তার সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. চলন্ত অবস্থায় খুলে যায় মেট্রোরেলের দরজা, ২৬ মিনিট বন্ধ ট্রেন চলাচল