রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের সময় অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের চলমান কার্যক্রম ও সামগ্রিক দায়িত্ব সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রের আইনগত স্বার্থ এবং অধিকার রক্ষায় কার্যালয়ের নেওয়া বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপ সম্পর্কেও তিনি বিস্তারিত তুলে ধরেন।
এ সময় রাষ্ট্রপতি সাংবিধানিক শাসনব্যবস্থা, আইনের শাসন ও গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেন।
সাক্ষাতে রাষ্ট্রের আইনগত স্বার্থ সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা নিশ্চিত করার বিষয়ে উভয়ের মধ্যে মতবিনিময় হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের আইন ও বিচারব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়।
সদ্য সংবাদ/এসএস