৪৭ বিএনপি নেতাকে পবিত্র ওমরাহ পালনে পাঠালেন এমপি বাবর

সদ্য সংবাদ ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:০২:০০
ছবি: সংগৃহীত

নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত অর্থায়নে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে যাত্রা করেছেন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭ নেতা-কর্মী।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে তাঁদের ফ্লাইট ছেড়ে যায়। সফর শেষে আগামী ৪ অক্টোবর দেশে ফেরার নির্ধারিত সূচি রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী (পিএস) মির্জা মো. হায়দার আলী। তিনি জানান, ধর্মীয় অনুশাসনের প্রতি দলের স্থানীয় নেতা-কর্মীদের আরও মনোযোগী করার লক্ষ্যেই বাবর নিজস্ব অর্থায়নে তাঁদের ওমরাহ পালনের ব্যবস্থা করেছেন।

হায়দার আলী বলেন, মোহনগঞ্জ উপজেলা থেকে ১৮ জন, মদন থেকে ১৭ জন এবং খালিয়াজুরী থেকে ১১ জনসহ মোট ৪৭ জন এই সফরে গেছেন। তাঁদের সঙ্গে তিনিও রয়েছেন। তবে লুৎফুজ্জামান বাবর নিজে এই ওমরাহ সফরের অংশ নেননি।

ওমরাহ পালনে যাওয়া নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির।

এ ছাড়া মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল রয়েছেন। খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্টও এই দলে রয়েছেন।

মোহনগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানি পুতুল বলেন, লুৎফুজ্জামান বাবর নিজে ধর্মীয় বিধিবিধান অনুসরণ করেন এবং স্থানীয় নেতা-কর্মীদেরও ধর্মীয় অনুশাসন মেনে চলার প্রতি উৎসাহিত করেন। সেই উদ্দেশ্যেই তাঁদের ওমরাহ পালনের সুযোগ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বাবরের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে গোলাম রব্বানি পুতুল তাঁর ওমরাহ সফর ও নেতা-কর্মীদের ইবাদত কবুলের জন্য দোয়া কামনা করেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. জামায়াতের নিয়োগে স্বচ্ছতা নেই, শিবির করাই একমাত্র যোগ্যতা: ছাত্রদল সভাপতি সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. জামায়াতের নিয়োগে স্বচ্ছতা নেই, শিবির করাই একমাত্র যোগ্যতা: ছাত্রদল সভাপতি