প্রাথমিক শিক্ষকদের এআই প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ

সদ্য সংবাদ ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৫৬:২৭
ছবি: সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক শিক্ষাপ্রযুক্তি বিষয়ে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত একটি আন্তর্জাতিক শিক্ষা সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

‘এমপাওয়ারিং টিচার্স ইন লো-রিসোর্স ক্লাসরুমস টু কো-ডিজাইন এডটেক ফর স্টুডেন্ট-সেন্টার্ড লার্নিং’ শীর্ষক ওই আয়োজনে বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির ব্যবহার নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী।

ববি হাজ্জাজ বলেন, ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির ভূমিকা ক্রমেই বাড়বে। তবে প্রযুক্তি শিক্ষকের বিকল্প হতে পারে না। বরং শিক্ষকদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করতে পারে।

স্বল্প-সম্পদসম্পন্ন শ্রেণিকক্ষে প্রযুক্তির কার্যকর প্রয়োগের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের শেখার সুযোগ আরও সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করতে প্রযুক্তিকে বাস্তব প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যেন শুধু প্রযুক্তি ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ না থাকেন, বরং শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী এর নতুন ও কার্যকর প্রয়োগ উদ্ভাবন করতে পারেন এমন সক্ষমতা তৈরির ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষায় ডিজিটাল প্রযুক্তির বিস্তারের পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ, শ্রেণিকক্ষের বাস্তব পরিস্থিতি, শিক্ষার্থীদের শেখার ফলাফল এবং স্থানীয় চাহিদাকে গুরুত্ব দিতে হবে। বাংলাদেশের জন্য কার্যকর প্রযুক্তিনির্ভর শিক্ষা উদ্যোগ গড়ে তুলতে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও বিভিন্ন অংশীদারের সহযোগিতা নেওয়ার কথাও জানান তিনি।

আন্তর্জাতিক এ সংলাপে প্যানেল আলোচনায় অংশ নেন মালদ্বীপের শিক্ষা, উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী ড. আহমেদ মোহামেদ, আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) মহাসচিবের কার্যালয়ের স্ট্র্যাটেজিক এনগেজমেন্ট অ্যান্ড ইনিশিয়েটিভস বিভাগের সিনিয়র অ্যাডভাইজার অ্যালেক্স ওয়ং এবং ইউনেস্কোর পলিসিজ অ্যান্ড লাইফলং লার্নিং সিস্টেমস বিভাগের পরিচালক বোরহানে চাকরুন।

পরে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত ‘ফ্রম ক্লাসরুম টু ইকোনমি: মডার্নাইজিং বাংলাদেশ’স এডুকেশন অ্যান্ড স্কিলস টার্নিং লার্নিং ইনটু জবস, এন্টারপ্রাইজ অ্যান্ড ইকোনমিক স্ট্রেংথ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ববি হাজ্জাজ।

সেখানে তিনি বলেন, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের জ্ঞানকে বাস্তব জীবনের প্রয়োজনীয় দক্ষতার সঙ্গে যুক্ত করা জরুরি। শিক্ষা শেষে তরুণরা যাতে নিজেদের জ্ঞান ও দক্ষতাকে চাকরি, উদ্যোক্তা কার্যক্রম এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগাতে পারে, সেভাবেই ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন ব্যবস্থার আধুনিকায়ন, কর্মমুখী শিক্ষা এবং শিক্ষা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে আরও কার্যকর সংযোগ তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. জামায়াতের নিয়োগে স্বচ্ছতা নেই, শিবির করাই একমাত্র যোগ্যতা: ছাত্রদল সভাপতি সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. জামায়াতের নিয়োগে স্বচ্ছতা নেই, শিবির করাই একমাত্র যোগ্যতা: ছাত্রদল সভাপতি