জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে নিউইয়র্কে ব্যস্ত কূটনৈতিক কর্মসূচির মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
স্থানীয় সময় বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ইরানের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে পৌঁছানোর পর প্রথম দিনেই বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন মাসুদ পেজেশকিয়ান। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।
বৈঠকে বাংলাদেশ ও ইরানের মধ্যকার সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে দুই নেতা মতবিনিময় করেন। পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুও আলোচনায় উঠে আসে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে সহযোগিতার বিষয় গুরুত্ব পাচ্ছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফর করছেন। অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচি রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পেজেশকিয়ানের বৈঠক দুই দেশের মধ্যে বিদ্যমান যোগাযোগ আরও জোরদারের পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যৎ সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র তৈরি করেছে।
সদ্য সংবাদ/এসকে