দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: জাতিসংঘে প্রধানমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৬:২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে সরকারের পরিকল্পনা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দীর্ঘ সময়ের শাসন-শোষণে ক্ষতিগ্রস্ত দেশের অর্থনীতি ও প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধার এবং পুনর্গঠনে সরকার ‘থ্রি-আর’ কৌশল বাস্তবায়ন করছে। এর আওতায় রয়েছে-রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন।

স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলায় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থায় দীর্ঘদিন ধরে জমে থাকা সংকট কাটিয়ে দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান বাড়ানো এবং উৎপাদন খাতকে শক্তিশালী করার পরিকল্পনাও বাস্তবায়ন করা হচ্ছে।

তারেক রহমানের ভাষ্য অনুযায়ী, দেশের বিশাল কর্মক্ষম জনগোষ্ঠী বাংলাদেশের অন্যতম বড় শক্তি। তরুণদের দক্ষতা বাড়িয়ে তাদের মানবসম্পদে পরিণত করার মাধ্যমে জনমিতিক সুবিধাকে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কাজে লাগাতে সরকার কর্মসূচি হাতে নিয়েছে।

বাংলাদেশকে একটি উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এ ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন সহযোগীদের সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী।

তরুণ উদ্যোক্তা, গবেষক ও উদ্ভাবকদের উৎসাহিত করতে স্টার্টআপ খাতে চলতি অর্থবছরে ৫০ মিলিয়ন ডলার বরাদ্দের কথাও তুলে ধরেন তিনি।

বক্তব্যে নারীর অর্থনৈতিক অংশগ্রহণের বিষয়টিও গুরুত্ব পায়। প্রধানমন্ত্রী বলেন, দেশের আর্থ-সামাজিক অগ্রযাত্রায় নারীদের আরও বেশি সম্পৃক্ত করতে শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে নারী উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ সম্প্রসারণের উদ্যোগের কথা জানান তিনি।

এ ছাড়া পরিবেশ ও পানি ব্যবস্থাপনার প্রসঙ্গও উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। সুন্দরবনে মিঠাপানির প্রবাহ বাড়ানো এবং পানি সংরক্ষণের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারেজ প্রকল্পের কথা উল্লেখ করেন তিনি।

পাশাপাশি দেশের অভ্যন্তরে পানি সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণের উদ্যোগ জোরদারের পাশাপাশি আন্তঃসীমান্ত পানি ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সহযোগিতার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

জাতিসংঘের সাধারণ পরিষদের এবারের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সদ্য. বিশ্বমঞ্চে একই পরিবারের ৩ সদস্যের ভাষণ, তৈরি হলো নতুন ইতিহাস সদ্য. দেশের প্রতিটি হাট-বাজারগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সদ্য. দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: জাতিসংঘে প্রধানমন্ত্রী সদ্য. তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতায় ফেরাকে সমর্থন শি জিনপিংয়ের সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সদ্য. বিশ্বমঞ্চে একই পরিবারের ৩ সদস্যের ভাষণ, তৈরি হলো নতুন ইতিহাস সদ্য. দেশের প্রতিটি হাট-বাজারগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সদ্য. দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: জাতিসংঘে প্রধানমন্ত্রী সদ্য. তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতায় ফেরাকে সমর্থন শি জিনপিংয়ের