দেশের প্রতিটি হাট-বাজারগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৭:১০
ছবি: সংগৃহীত

দেশের প্রতিটি উপজেলার ইউনিয়ন পর্যায়ের হাট ও বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। আগামী ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে দেশের সব উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।

নির্দেশনা অনুযায়ী, হাট-বাজারে থাকা স্থায়ী শেড এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মিত ভবনগুলোর ছাদকে সৌর প্যানেল স্থাপনের কাজে ব্যবহার করতে হবে। ভবনের ছাদের আয়তন বিবেচনা করে প্রয়োজনীয় সক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা বসানোর কথা বলা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রথমে সংশ্লিষ্ট হাট বা বাজারের নিজস্ব কাজে ব্যবহার করা হবে। চাহিদার অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত করার ব্যবস্থা করতে হবে।

এ উদ্যোগের আওতায় ব্যাটারি সংযুক্ত সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের কথা বলা হয়েছে। প্রতিটি ব্যবস্থায় অন্তত দুই ঘণ্টার ব্যাকআপ সক্ষমতা রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সরকারের নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের পরিকল্পনার অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগের অধীন বিভিন্ন প্রতিষ্ঠান ও দপ্তরের ভবনেও ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে বিদ্যুতের ব্যবহার কমানোর পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ থেকে স্থানীয় প্রতিষ্ঠানগুলোর আয় বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

‘নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫’ অনুসারে জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের জন্য প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা পাওয়ার কথা বলা হয়েছে। ফলে হাট-বাজারের চাহিদা মেটানোর পর উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করে সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠান রাজস্ব পেতে পারবে।

এ জন্য হাট-বাজার থেকে পাওয়া ইজারার অর্থ ব্যবহারের বিষয়টিও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিধিমালা, ২০২৫’ অনুযায়ী ইজারার আয়ের নির্দিষ্ট অংশ হাট-বাজারের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজে ব্যয়ের সুযোগ রয়েছে। সেই অর্থের একটি অংশ ব্যবহার করে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও তা সম্প্রসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

সৌরবিদ্যুৎ স্থাপনকারী প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ চুক্তি করার কথাও বলা হয়েছে। এ ক্ষেত্রে নন-জুডিসিয়াল স্ট্যাম্পে ২০ বছরের জন্য মেরামত ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত চুক্তি করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে দেশের সব উপজেলার প্রতিটি ইউনিয়নের হাট ও বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের কাজ শেষ করতে উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সদ্য. বিশ্বমঞ্চে একই পরিবারের ৩ সদস্যের ভাষণ, তৈরি হলো নতুন ইতিহাস সদ্য. দেশের প্রতিটি হাট-বাজারগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সদ্য. দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: জাতিসংঘে প্রধানমন্ত্রী সদ্য. তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতায় ফেরাকে সমর্থন শি জিনপিংয়ের সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সদ্য. বিশ্বমঞ্চে একই পরিবারের ৩ সদস্যের ভাষণ, তৈরি হলো নতুন ইতিহাস সদ্য. দেশের প্রতিটি হাট-বাজারগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সদ্য. দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: জাতিসংঘে প্রধানমন্ত্রী সদ্য. তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতায় ফেরাকে সমর্থন শি জিনপিংয়ের