পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৫০:৩৯
সংগৃহীত

সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও তদন্তে বিশেষায়িত সক্ষমতা বাড়াতে বাংলাদেশ পুলিশে যুক্ত হচ্ছে নতুন একটি ইউনিট। ‘সাইবার পুলিশ ইউনিট’ নামে এই বিশেষায়িত ইউনিট গঠনের নীতিগত অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রাথমিক পর্যায়ে পুলিশের বিদ্যমান জনবল ও সরঞ্জাম ব্যবহার করেই ইউনিটটির কার্যক্রম শুরু হবে। একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (অতিরিক্ত আইজিপি) নেতৃত্বে পরিচালিত হবে এর কার্যক্রম।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে গত ২১ সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ স্বাক্ষরিত ওই চিঠিতে বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোয় স্বতন্ত্র ও বিশেষায়িত সাইবার পুলিশ ইউনিট গঠনের নীতিগত অনুমোদনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, পুলিশের বিদ্যমান জনবল ও সরঞ্জাম কাজে লাগিয়ে অতিরিক্ত আইজিপির নেতৃত্বে নতুন ইউনিটটির কার্যক্রম শুরু করা যাবে। তবে ইউনিটটির পূর্ণাঙ্গ কাঠামো এখনো চূড়ান্ত হয়নি।

এ জন্য প্রয়োজনীয় জনবল ও পদ সৃষ্টির পাশাপাশি যানবাহন ও অন্যান্য লজিস্টিক সুবিধা নির্ধারণ করে পূর্ণাঙ্গ প্রস্তাব তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। প্রস্তাবটি তিন কার্যদিবসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে পুলিশকে বলা হয়েছে।

নতুন এই ইউনিটের মাধ্যমে সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের কার্যক্রম আরও বিশেষায়িত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে ইউনিটটির পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো, নতুন পদের সংখ্যা, যানবাহন এবং অন্যান্য সরঞ্জামের বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সদ্য. হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৩ জনের সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু সদ্য. ইমরান সমর্থকদের মিছিল ঠেকাতে ইসলামাবাদ লকডাউন সদ্য. মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো সদ্য. সরকারি চাকরি করেও নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যারা সদ্য. জামায়াত আমির-নাহিদ আদৌ নির্বাচনে পাস করেছিল কি না, প্রশ্ন রাশেদ খাঁনের সদ্য. মন্ত্রীদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিয়ে বিরোধীদলের সমালোচনা বিভ্রান্তিকর: রিজভী সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সদ্য. হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৩ জনের সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু সদ্য. ইমরান সমর্থকদের মিছিল ঠেকাতে ইসলামাবাদ লকডাউন সদ্য. মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো সদ্য. সরকারি চাকরি করেও নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যারা সদ্য. জামায়াত আমির-নাহিদ আদৌ নির্বাচনে পাস করেছিল কি না, প্রশ্ন রাশেদ খাঁনের সদ্য. মন্ত্রীদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিয়ে বিরোধীদলের সমালোচনা বিভ্রান্তিকর: রিজভী