প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১১:১২
সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্ক সফরে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি আরব ও কুয়েতের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠকে দুই দেশের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সম্পর্ক আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের ইউএন বাইল্যাটারাল বুথে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল সৌদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব একেএম নাজমুল হক জানান, বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, উন্নয়ন সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।

বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে ঢাকা ও রিয়াদের মধ্যকার বিদ্যমান সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার প্রত্যাশা জানান তিনি।

জবাবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে রিয়াদের আগ্রহের কথা তুলে ধরেন।

এর আগে নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সবাহের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। কুয়েতের স্থায়ী মিশনে অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশ-কুয়েতের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

আলোচনায় প্রধানমন্ত্রী দুই দেশের দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার যে ভিত্তি তৈরি হয়েছিল, সময়ের সঙ্গে তা আরও শক্তিশালী হয়েছে।

দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে বিদ্যমান সম্পর্ককে ভবিষ্যতে আরও বিস্তৃত ও বহুমাত্রিক করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

এদিকে একই দিনে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের (আইপিআই) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা জায়েদ রা’য়াদ আল হুসেইন এবং জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্কের সঙ্গেও পৃথক বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এসব বৈঠকে বাংলাদেশ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও আন্তর্জাতিক শান্তি, মানবাধিকার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সদ্য. দেশের বাজারে কমলো সোনার দাম, ভরি কত? সদ্য. ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করল ট্রাম্প, ফের হামলার শঙ্কা সদ্য. বিভিন্ন ফোন নম্বর থেকে অপ্রতিমের বাবা-মাকে হয়রানি, থানায় জিডি সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সদ্য. ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না ইরান’ সদ্য. মাথায় কাফনের কাপড় বেঁধে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ১ সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সদ্য. দেশের বাজারে কমলো সোনার দাম, ভরি কত? সদ্য. ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করল ট্রাম্প, ফের হামলার শঙ্কা সদ্য. বিভিন্ন ফোন নম্বর থেকে অপ্রতিমের বাবা-মাকে হয়রানি, থানায় জিডি সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সদ্য. ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না ইরান’ সদ্য. মাথায় কাফনের কাপড় বেঁধে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ১