কৃষকরা হলেন দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি

স
সদ্য সংবাদ ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:০১:৩৩
ছবি: সংগৃহীত

কৃষির উন্নয়ন ও কৃষকদের অবদানের স্বীকৃতি দিতে রাষ্ট্রপতি কৃষি পুরস্কার চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে কৃষকদের স্বার্থে জাতীয় পর্যায়ে একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ কৃষক সমিতির আট সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তায় কৃষকদের অবদান গুরুত্বপূর্ণ। তাদের পরিশ্রম ও কৃষি প্রযুক্তির ব্যবহার দেশের উৎপাদন বাড়াতে ভূমিকা রাখছে। কৃষকদের উৎসাহিত করতে কৃষি খাতে নতুন উদ্ভাবন ও বিশেষ অবদানের স্বীকৃতি দেওয়ার প্রয়োজন রয়েছে।

সাক্ষাৎকালে কৃষক সমিতির সভাপতি মো. সিদ্দিকুর রহমান কুল ময়েজের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা কৃষকদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। এর মধ্যে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, বিনা সুদে ঋণের ব্যবস্থা, কৃষক দিবস পালন, জাতীয় পর্যায়ে কৃষকদের পুরস্কৃত করা, শস্যবিমা চালু এবং কৃষি উপকরণ সহজলভ্য করার বিষয়গুলো ছিল।

কৃষিপণ্যের বাজারজাতকরণ নিয়েও কথা বলেন রাষ্ট্রপতি। তিনি বলেন, উৎপাদনের পর কৃষক যেন ন্যায্য দাম পান এবং পণ্য সহজে ভোক্তার কাছে পৌঁছায়, সে জন্য কার্যকর বিপণনব্যবস্থা প্রয়োজন। এ ক্ষেত্রে কৃষকদের আরও সচেতন ও সংগঠিত হওয়ার আহ্বান জানান তিনি।

কৃষকদের সার্বিক স্বার্থ রক্ষায় দল-মত নির্বিশেষে একটি জাতীয় কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি। কৃষকদের সহযোগিতায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও উচ্চপর্যায়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি।

রাষ্ট্রপতি আরও জানান, কৃষকদের উন্নয়ন ও কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের সুফল ধীরে ধীরে পাওয়া যাবে। সহজ শর্তে কম সুদে কৃষিঋণের ব্যবস্থা এবং ঋণের সুদ কমানোর বিষয়েও উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

দেশীয় কৃষিপণ্য বিদেশের বাজারে নেওয়ার সম্ভাবনার কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি। আধুনিক প্রযুক্তির মাধ্যমে ফলমূল ও অন্যান্য কৃষিপণ্য প্রক্রিয়াজাত করে রপ্তানির উদ্যোগ নিতে কৃষক প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি আধুনিক হিমাগার, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং খামারে সৌরবিদ্যুৎ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় কৃষকদের জন্য কৃষিঋণ, শস্যবিমা, আইনশৃঙ্খলা কমিটিতে প্রতিনিধিত্ব, বজ্রপাত ও সাপের কামড় থেকে সুরক্ষা এবং কৃষি উপকরণ সহজলভ্য করাসহ বিভিন্ন দাবি রাষ্ট্রপতির কাছে তুলে ধরে কৃষক সমিতি।

সাক্ষাৎকালে সমিতির সভাপতি ঈশ্বরদীতে কৃষিক্ষেত্রে দীর্ঘদিন অবদান রাখা ৭০ বছরের বেশি বয়সী কৃষকদের সংবর্ধনা এবং আধুনিক কৃষিপণ্য প্রদর্শনী ও বাণিজ্যিকীকরণ মেলার পরিকল্পনার কথা জানান। তিনি অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি এতে আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবরা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কৃষকরা হলেন দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি সদ্য. সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার সদ্য. জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নিয়োগ বঞ্চিত প্রাথমিকের প্রার্থীদের শাহবাগে অবস্থান কর্মসূচি সদ্য. চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর সদ্য. স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর সদ্য. থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সদ্য. গুলিস্তান থেকে আ.লীগের একাধিক নেতাকর্মী আটক সদ্য. সৌরবিদ্যুৎ ব্যবহারে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা সদ্য. কৃষকরা হলেন দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি সদ্য. সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার সদ্য. জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নিয়োগ বঞ্চিত প্রাথমিকের প্রার্থীদের শাহবাগে অবস্থান কর্মসূচি সদ্য. চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর সদ্য. স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর সদ্য. থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সদ্য. গুলিস্তান থেকে আ.লীগের একাধিক নেতাকর্মী আটক সদ্য. সৌরবিদ্যুৎ ব্যবহারে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা