প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত

স
সদ্য সংবাদ ডেস্ক
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:১০:৩১
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে দায়িত্ব পালন শেষে বিদায় নিতে যাওয়া চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের শুরুতেই জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এবং নিউইয়র্ক সফরের বিভিন্ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় তাকে শুভেচ্ছা জানান ইয়াও ওয়েন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সম্পর্ক এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি উন্নয়ন সহযোগিতা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

আলোচনায় রোহিঙ্গা সংকটসহ দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ও উঠে আসে।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে চীনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখার আশ্বাস দেন। একই সঙ্গে ঢাকা-বেইজিং সম্পর্ক আগামী দিনে আরও গভীর ও শক্তিশালী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। চীনা দূতাবাসের পক্ষ থেকে ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইনও বৈঠকে অংশ নেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কক্সবাজারের নতুন টার্মিনালের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট সদ্য. জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর সদ্য. দেশের ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কৃষকদের স্বার্থে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সংগঠন গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ সদ্য. এলপিজি আমদানি কমেছে ২৫%, ১২ কেজির সিলিন্ডার এখন ২ হাজারের ওপরে সদ্য. জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনকে কারাগারে প্রেরণ সদ্য. আল্লাহর অশেষ রহমত যে আমাকে বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না: রুমিন ফারহানা সদ্য. 'সামনে সাপ আর জামায়াত থাকলে আগে জামায়াত থেকে সাবধান হতে হবে' সদ্য. কক্সবাজারের নতুন টার্মিনালের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট সদ্য. জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর সদ্য. দেশের ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কৃষকদের স্বার্থে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সংগঠন গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ সদ্য. এলপিজি আমদানি কমেছে ২৫%, ১২ কেজির সিলিন্ডার এখন ২ হাজারের ওপরে সদ্য. জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনকে কারাগারে প্রেরণ সদ্য. আল্লাহর অশেষ রহমত যে আমাকে বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না: রুমিন ফারহানা সদ্য. 'সামনে সাপ আর জামায়াত থাকলে আগে জামায়াত থেকে সাবধান হতে হবে'