নাগরিক সেবা যাচাইয়ে বোরকা পরে ভূমি অফিসে ডিসি ফরিদা

স
সদ্য সংবাদ ডেস্ক
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৩৮:৩৩
ছবি: সংগৃহীত

সরকারি ভূমি অফিসে সাধারণ মানুষ বাস্তবে কী ধরনের সেবা পাচ্ছেন, তা সরাসরি দেখতে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম। পরিচয় প্রকাশ না করে বোরকা পরে সাধারণ সেবাগ্রহীতার বেশে উত্তর খান ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে জেলা প্রশাসককে বোরকা পরিহিত অবস্থায় ভূমি অফিসে প্রবেশ করতে দেখা যায়। এ সময় তিনি অন্য সেবাপ্রার্থীদের সঙ্গে অবস্থান করে ভূমিসেবা গ্রহণের প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল অফিসটির স্বাভাবিক কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা নেওয়া। নামজারি, আবেদনের অগ্রগতি ও অন্যান্য ভূমিসেবা নিতে আসা নাগরিকদের কোনো ধরনের বিলম্ব, হয়রানি বা অনিয়মের মুখোমুখি হতে হচ্ছে কি না, তা জানার চেষ্টা করেন তিনি।

সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলার পাশাপাশি একজন সাধারণ নাগরিকের মতো করে অফিসের সেবা পাওয়ার ধাপগুলোও পর্যবেক্ষণ করেন ফরিদা খানম। কর্মকর্তাদের আচরণ, আবেদন গ্রহণ ও নিষ্পত্তির প্রক্রিয়া এবং সেবাগ্রহীতাদের জন্য পুরো ব্যবস্থাটি কতটা সহজ এসব বিষয়ও তিনি সরেজমিনে দেখেন।

পরিদর্শন শেষে ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাগরিকদের দ্রুত ও সহজভাবে সেবা দেওয়ার নির্দেশনা দেন জেলা প্রশাসক। সেবা নিতে এসে কেউ যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।

জেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, মাঠপর্যায়ে সরাসরি সাধারণ মানুষের অভিজ্ঞতা জানার মাধ্যমে সরকারি সেবার বাস্তব চিত্র আরও স্পষ্টভাবে পাওয়া যায়। এ ধরনের সরেজমিন পরিদর্শনের মাধ্যমে সেবার দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগও তৈরি হয়।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে ইইউ রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কক্সবাজারের নতুন টার্মিনালের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট সদ্য. জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর সদ্য. দেশের ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কৃষকদের স্বার্থে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সংগঠন গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ সদ্য. এলপিজি আমদানি কমেছে ২৫%, ১২ কেজির সিলিন্ডার এখন ২ হাজারের ওপরে সদ্য. জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনকে কারাগারে প্রেরণ সদ্য. আল্লাহর অশেষ রহমত যে আমাকে বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না: রুমিন ফারহানা সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে ইইউ রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কক্সবাজারের নতুন টার্মিনালের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট সদ্য. জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর সদ্য. দেশের ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কৃষকদের স্বার্থে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সংগঠন গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ সদ্য. এলপিজি আমদানি কমেছে ২৫%, ১২ কেজির সিলিন্ডার এখন ২ হাজারের ওপরে সদ্য. জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনকে কারাগারে প্রেরণ সদ্য. আল্লাহর অশেষ রহমত যে আমাকে বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না: রুমিন ফারহানা