ভারতে ইলিশ রপ্তানি বন্ধ চেয়ে সরকারকে আইনি নোটিশ

স
সদ্য সংবাদ ডেস্ক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:০২:৪৫
ছবি: সংগৃহীত

দেশের বাজারে ইলিশের সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ভারতে ইলিশ রপ্তানি বন্ধের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থের বিষয় উল্লেখ করে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের কাছে এ নোটিশ পাঠান। এতে মন্ত্রিপরিষদ সচিব, বাণিজ্য মন্ত্রণালয় ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদফতরের মহাপরিচালক এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

নোটিশে দেশের জাতীয় মাছ ইলিশকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, বর্তমানে স্থানীয় বাজারে এক কেজি ওজনের ইলিশের দাম ২ হাজার ৬০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত পৌঁছেছে। এর ফলে সাধারণ ক্রেতা ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মানুষের জন্য মাছটি কেনা কঠিন হয়ে উঠেছে বলে নোটিশে দাবি করা হয়েছে।

আইনি নোটিশে আরও বলা হয়, দেশের অভ্যন্তরীণ বাজারে ইলিশের সংকট ও মূল্যবৃদ্ধির পরিস্থিতির মধ্যেও অতীতে তুলনামূলক কম দামে ভারতে ইলিশ পাঠানো হয়েছে। নোটিশদাতার অভিযোগ, বাংলাদেশ থেকে ইলিশ নেওয়ার পর ভারতের কিছু আমদানিকারক তা যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে বেশি দামে পুনঃরপ্তানি করেছেন।

এ পরিস্থিতিতে নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি নিয়ে প্রশাসনিক ও নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি দেশের বাজারে ইলিশের সরবরাহ বাড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কমিয়ে আন্তর্জাতিক বাজারে সরাসরি ইলিশ রপ্তানির জন্য একটি স্থায়ী নীতিমালা প্রণয়নের কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে এসব বিষয়ে কার্যকর ব্যবস্থা না নিলে সংবিধানের ১০২ অনুচ্ছেদের আওতায় হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করার কথা আইনি নোটিশে জানানো হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর রাখার সিদ্ধান্তে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকার সঙ্গে কারিগরি পর্যায়ের বৈঠক চলছে: জয়সওয়াল সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা সদ্য. সিবিএ নেতার কবজায় উত্তরা ব্যাংক, ১৭ বছরেও হয়নি নির্বাচন সদ্য. দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানোর ঘোষণা সরকারের সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: জামাতার গ্রেপ্তার নিয়ে যা বললেন জামায়াত এমপি সদ্য. একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার সদ্য. মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিল এসেছে ৫০৬ কোটি টাকা সদ্য. তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ১০৫ সদ্য. প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর রাখার সিদ্ধান্তে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকার সঙ্গে কারিগরি পর্যায়ের বৈঠক চলছে: জয়সওয়াল সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা সদ্য. সিবিএ নেতার কবজায় উত্তরা ব্যাংক, ১৭ বছরেও হয়নি নির্বাচন সদ্য. দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানোর ঘোষণা সরকারের সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: জামাতার গ্রেপ্তার নিয়ে যা বললেন জামায়াত এমপি সদ্য. একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার সদ্য. মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিল এসেছে ৫০৬ কোটি টাকা সদ্য. তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ১০৫