বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে সেটার বিচার জনগণই করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:০৬:৩৮
ছবি: সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার ভিত্তিতে পুরো দেশের পরিস্থিতি মূল্যায়ন করা উচিত নয়। জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিতভাবে কাজ করছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

রাজধানীর রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলার অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিকভাবে গাফিলতির প্রমাণ পাওয়ায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।

তিনি বলেন, কোনো অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে না। কোনো সংসদ সদস্যের সম্পৃক্ততার অভিযোগও তদন্তের আওতায় রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কারও বিরুদ্ধে ছাড় দেওয়ার সুযোগ নেই।

মাটিকাটা এলাকায় জমি দখলের অভিযোগ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, জরুরি সেবা ৯৯৯-এ খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা এবং বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। জমি দখলের ঘটনায় আইনি প্রক্রিয়া অনুযায়ী তদন্ত চলছে।

মামলা প্রসঙ্গে তিনি বলেন, কোনো অভিযোগ পাওয়ার পর আইন অনুযায়ী প্রাথমিক যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নিতে হয়। অভিযোগের সত্যতা যাচাই না করে সব ঘটনাকে মামলা হিসেবে নথিভুক্ত করলে হয়রানি ও ভিত্তিহীন অভিযোগের সুযোগ তৈরি হতে পারে।

বিএনপিকে চাঁদাবাজির সঙ্গে জড়ানোর বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্যমূলকভাবে এ ধরনের বক্তব্য দেওয়া হয়ে থাকলে তার মূল্যায়ন জনগণই করবে। তিনি এ ধরনের বক্তব্যের নিন্দা জানান।

এদিকে রাজধানীর মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে সংঘর্ষের ঘটনাটিও তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি। প্রাথমিকভাবে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও পুলিশের মধ্যে সমন্বয়ের ঘাটতি ছিল বলে মনে হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশের মানুষের নিরাপত্তা ও সামাজিক শান্তি বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছে। একটি বা দুটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সামগ্রিক সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার সদ্য. মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন সদ্য. কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব সদ্য. ২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, ডিজিএমসহ চারজনকে শোকজ সদ্য. প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর রাখার সিদ্ধান্তে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকার সঙ্গে কারিগরি পর্যায়ের বৈঠক চলছে: জয়সওয়াল সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা সদ্য. সিবিএ নেতার কবজায় উত্তরা ব্যাংক, ১৭ বছরেও হয়নি নির্বাচন সদ্য. দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানোর ঘোষণা সরকারের সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার সদ্য. মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন সদ্য. কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব সদ্য. ২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, ডিজিএমসহ চারজনকে শোকজ সদ্য. প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর রাখার সিদ্ধান্তে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকার সঙ্গে কারিগরি পর্যায়ের বৈঠক চলছে: জয়সওয়াল সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা সদ্য. সিবিএ নেতার কবজায় উত্তরা ব্যাংক, ১৭ বছরেও হয়নি নির্বাচন সদ্য. দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানোর ঘোষণা সরকারের