ফেনীতে পৌঁছালেন প্রধানমন্ত্রী, শুরু হচ্ছে নির্ধারিত কর্মসূচি

স
সদ্য সংবাদ ডেস্ক
১ অক্টোবর, ২০২৬ ১৩:৫৩:২৬
ছবি: সংগৃহীত

সরকার গঠনের পর প্রথমবারের মতো ফেনী সফরে গেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে তার গাড়িবহর ফেনী শহরে প্রবেশ করলে সড়কের দুই পাশে অবস্থান নেওয়া নেতাকর্মী ও স্থানীয়দের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

দুপুর ১টা ২৬ মিনিটের দিকে প্রধানমন্ত্রীর বহর ফেনী সদর হাসপাতাল মোড়ে পৌঁছায়। এ সময় স্লোগান, করতালি ও শুভেচ্ছা জানিয়ে তাকে স্বাগত জানান উপস্থিত নেতাকর্মীরা।

সফরের শুরুতেই পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে।

পরশুরাম থেকে ফুলগাজীতে গিয়ে বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানি দেওয়ার কর্মসূচি রয়েছে।

নির্ধারিত কর্মসূচি শেষে বিকেল ৫টার দিকে সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ছাড়ার কথা রয়েছে তারেক রহমানের। সূচি অনুযায়ী রাত ৯টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফেনীতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এসএসএফের পাশাপাশি পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। কর্মসূচির স্থান ও আশপাশের এলাকা কয়েকটি নিরাপত্তা জোনে ভাগ করে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এর আগে গত ২৫ জানুয়ারি দীর্ঘ সময় পর ফেনীতে এসেছিলেন তারেক রহমান। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম ফেনী সফর। এর আগে ১৭ সেপ্টেম্বর তার ফেনী সফরের কথা থাকলেও পরে তারিখ পরিবর্তন করে ১ অক্টোবর নির্ধারণ করা হয়।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়ে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী মিষ্টি সদ্য. ফেনীতে পৌঁছালেন প্রধানমন্ত্রী, শুরু হচ্ছে নির্ধারিত কর্মসূচি সদ্য. ডিসেম্বর বিজয়ের মাস, কোনো অপশক্তি অস্থিরতা সৃষ্টি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ কিট সহায়তা যুক্তরাষ্ট্রের, সারাদেশে বিতরণের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর সদ্য. হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট সদ্য. ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. ফেনীর মুহুরী-কহুয়া বাঁধ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পদত্যাগপত্র জমা দিতে সংসদ ভবনে এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি সদ্য. প্রধানমন্ত্রীকে একঝলক দেখতে মহাসড়কে মানুষের ঢল, কুমিল্লা পেরিয়ে ফেনীর পথে তারেক রহমান সদ্য. বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিমান ও পর্যটন সহযোগিতা বাড়ানোর আহ্বান সদ্য. স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়ে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী মিষ্টি সদ্য. ফেনীতে পৌঁছালেন প্রধানমন্ত্রী, শুরু হচ্ছে নির্ধারিত কর্মসূচি সদ্য. ডিসেম্বর বিজয়ের মাস, কোনো অপশক্তি অস্থিরতা সৃষ্টি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ কিট সহায়তা যুক্তরাষ্ট্রের, সারাদেশে বিতরণের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর সদ্য. হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট সদ্য. ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. ফেনীর মুহুরী-কহুয়া বাঁধ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পদত্যাগপত্র জমা দিতে সংসদ ভবনে এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি সদ্য. প্রধানমন্ত্রীকে একঝলক দেখতে মহাসড়কে মানুষের ঢল, কুমিল্লা পেরিয়ে ফেনীর পথে তারেক রহমান সদ্য. বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিমান ও পর্যটন সহযোগিতা বাড়ানোর আহ্বান