সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদের স্পিকারের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি।
পদত্যাগের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে নিজেই সংসদ ভবনে উপস্থিত হন মিষ্টি। সেখানে প্রায় ১৫ মিনিট অবস্থান করার পর তিনি সংসদ ভবন থেকে বেরিয়ে যান।
সংসদে প্রবেশের সময় তার হাতে একটি ফাইল দেখা যায়। পরে বের হওয়ার সময় তার হাতে কোনো ফাইল ছিল না। পদত্যাগের কারণ জানতে চাইলে মিষ্টি বলেন, স্পিকার তাকে ডেকেছিলেন, তাই তার সঙ্গে দেখা করতে সংসদে এসেছিলেন।
পদত্যাগপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে তার দায়িত্বের অবসান ঘটল।
সদ্য সংবাদ/এসএস