মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

স
সদ্য সংবাদ ডেস্ক
১ অক্টোবর, ২০২৬ ১৭:৫৫:০০
ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ কার্যকর হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তার পদত্যাগপত্র পাওয়ার পর সাংবিধানিক বিধান অনুযায়ী আসনটি শূন্য হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদের টানেলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্পিকার।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি নিজে সংসদে এসে তার কার্যালয়ে লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন। চিঠি গ্রহণের সঙ্গে সঙ্গেই তার সংসদ সদস্য পদ শূন্য হয়েছে। এখন পদত্যাগপত্রটি নির্বাচন কমিশনে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হবে।

স্পিকার জানান, পদত্যাগের কার্যকারিতা নিয়ে আলাদা কোনো সময় নির্ধারণের প্রয়োজন নেই। সংবিধানের বিধান অনুযায়ী পদত্যাগপত্র গ্রহণের দিন থেকেই তা কার্যকর হয়েছে।

এদিকে, পদত্যাগপত্রে এর কারণ উল্লেখ করা হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্পিকার বলেন, সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের ক্ষেত্রে চিঠিতে কারণ উল্লেখ করার বিধান নেই। ফলে এ বিষয়ে পদত্যাগপত্রে কোনো কারণ দেওয়া হয়নি।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়ে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী মিষ্টি সদ্য. বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সদ্য. মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার সদ্য. ফেনীতে পৌঁছালেন প্রধানমন্ত্রী, শুরু হচ্ছে নির্ধারিত কর্মসূচি সদ্য. ডিসেম্বর বিজয়ের মাস, কোনো অপশক্তি অস্থিরতা সৃষ্টি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ কিট সহায়তা যুক্তরাষ্ট্রের, সারাদেশে বিতরণের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর সদ্য. হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট সদ্য. ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. ফেনীর মুহুরী-কহুয়া বাঁধ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পদত্যাগপত্র জমা দিতে সংসদ ভবনে এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি সদ্য. স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়ে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী মিষ্টি সদ্য. বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সদ্য. মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার সদ্য. ফেনীতে পৌঁছালেন প্রধানমন্ত্রী, শুরু হচ্ছে নির্ধারিত কর্মসূচি সদ্য. ডিসেম্বর বিজয়ের মাস, কোনো অপশক্তি অস্থিরতা সৃষ্টি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ কিট সহায়তা যুক্তরাষ্ট্রের, সারাদেশে বিতরণের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর সদ্য. হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট সদ্য. ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. ফেনীর মুহুরী-কহুয়া বাঁধ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পদত্যাগপত্র জমা দিতে সংসদ ভবনে এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি