মা-বাবাহীন ৫ কন্যার পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স
সদ্য সংবাদ ডেস্ক
২ অক্টোবর, ২০২৬ ১৪:৩৬:০৭
ছবি: সংগৃহীত

ঢাকার দোহার উপজেলার রাধানগর গ্রামের মা-বাবা হারানো পাঁচ কন্যার পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। সংবাদমাধ্যমে পরিবারটির দুর্দশার খবর প্রকাশের পর বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিলাশপুর ইউনিয়নের ওই বাড়িতে যায়। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন প্রতিনিধি দলের সদস্যরা।

এ সময় পাঁচ কন্যার সঙ্গেও কথা বলেন তারা। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিবারটির জন্য আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

প্রতিনিধি দলের প্রধান মোকছেদুল মোমিন মিথুন বলেন, সংবাদমাধ্যমে পরিবারটির দুরবস্থার খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর তিনি পরিবারটির পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী তাদের সঙ্গে দেখা করে সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন ও মুস্তাকিম বিল্লাহ, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান ও আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে ২৮ আগস্ট রাধানগর গ্রামের নিজ বাড়িতে ফরিদা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এর ৩১ দিন পর একই বাড়ি থেকে তার স্বামী কৃষক আবুল কালাম আজাদের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র ও গণমাধ্যমের প্রতিবেদনে পরিবারটির দীর্ঘদিনের আর্থিক সংকটের কথা উঠে আসে।

মা-বাবাকে হারানোর পর পরিবারের পাঁচ কন্যার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়। সেই প্রেক্ষাপটেই পরিবারটির পাশে সহায়তার হাত বাড়ানোর কথা জানিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১০ হাজার মার্কিন সেনাসহ মধ্যপ্রাচ্যের পথে তৃতীয় রণতরী, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? সদ্য. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক খালিদী আর নেই সদ্য. আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে ফেসবুক স্টাটাস হাসনাত আব্দুল্লাহ’র সদ্য. জি-৭ ছাড়ছে ১০ কোটি ব্যারেল জ্বালানি, দাম কমতে শুরু করেছে ডিজেলের সদ্য. মধ্যরাতে হোস্টেল কর্তৃপক্ষ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সদ্য. জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার সদ্য. মিশন থেকে পালিয়েছেন ৪ এনএসআই কর্মকর্তা সদ্য. নির্বাচন হলেও চাঁদাবাজি-দুর্নীতি-সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের, হাসপাতালে ভর্তি ১১৬৩ সদ্য. ১০ হাজার মার্কিন সেনাসহ মধ্যপ্রাচ্যের পথে তৃতীয় রণতরী, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? সদ্য. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক খালিদী আর নেই সদ্য. আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে ফেসবুক স্টাটাস হাসনাত আব্দুল্লাহ’র সদ্য. জি-৭ ছাড়ছে ১০ কোটি ব্যারেল জ্বালানি, দাম কমতে শুরু করেছে ডিজেলের সদ্য. মধ্যরাতে হোস্টেল কর্তৃপক্ষ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সদ্য. জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার সদ্য. মিশন থেকে পালিয়েছেন ৪ এনএসআই কর্মকর্তা সদ্য. নির্বাচন হলেও চাঁদাবাজি-দুর্নীতি-সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের, হাসপাতালে ভর্তি ১১৬৩