মিশন থেকে পালিয়েছেন ৪ এনএসআই কর্মকর্তা

স
সদ্য সংবাদ ডেস্ক
২ অক্টোবর, ২০২৬ ২২:৫৭:১৮
ছবি: সংগৃহীত

বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশনে দায়িত্ব পালনকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার চার কর্মকর্তা আর কর্মস্থলে ফেরেননি বলে জানা গেছে। তাঁদের সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা বলে দাবি করেছে এনএসআইয়ের সূত্র। তাঁদের একজনকে লন্ডনে শেখ হাসিনার একটি অনলাইন কনফারেন্সে ভার্চুয়ালি বক্তব্য দিতেও দেখা গেছে।

শুক্রবার এনএসআইয়ের একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

সূত্রগুলো জানায়, গত জুলাইয়ে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে আশরাফ হোসেন নামের এক ফিল্ড অফিসার নিখোঁজ হন। এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একই মিশনের উপপরিচালক নাসির, কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনে কর্মরত বুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল হক পলাশ এবং দুবাই মিশনের যুগ্ম পরিচালক বদরুল ইসলাম বিদ্যুৎ কর্মস্থল ছেড়ে চলে যান।

নয়াদিল্লির কনস্যুলার শাখায় কর্মরত আশরাফ সপরিবারে বাংলাদেশে যাওয়ার কথা বলে দিল্লি ছাড়েন। তবে তিনি দেশে না ফিরে পরিবারের সদস্যদের নিয়ে গোপনে যুক্তরাষ্ট্রে চলে গেছেন বলে এনএসআইয়ের একাধিক সূত্রের দাবি। সরকারি চাকরিবিধি অনুযায়ী এখন পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে কোনো রিপোর্টও করেননি।

আশরাফের যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা প্রক্রিয়ায় নয়াদিল্লির বাংলাদেশ মিশন থেকে নোট ভারবাল দেওয়া হয়েছিল বলে জানা গেছে। ওই নোট ভারবালের ভিত্তিতেই যুক্তরাষ্ট্র তাঁকে ভিসা দেয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

নয়াদিল্লি মিশনের উপপরিচালক নাসিরও বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে সূত্রের তথ্য। তবে তিনি দিল্লি থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে যাননি। প্রথমে নয়াদিল্লি থেকে বাংলাদেশে ফেরেন, পরে সেখান থেকে যুক্তরাষ্ট্রে চলে যান। তাঁর ভিসা পাওয়ার ক্ষেত্রেও দিল্লির কনস্যুলার শাখা থেকে নোট ভারবাল দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

অন্যদিকে, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের সময় কলকাতা উপহাইকমিশনে কর্মরত আমিনুল হক পলাশ লন্ডনে চলে যান। সেখানে তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন বলে সূত্রের দাবি। গত ৫ আগস্ট লন্ডনে শেখ হাসিনার আয়োজিত সংবাদ সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্যও দেন তিনি।

দুবাই মিশনে কর্মরত যুগ্ম পরিচালক বদরুল ইসলাম বিদ্যুৎও ২০২৪ সালের ৫ আগস্টের পর কর্মস্থল ছেড়ে যান। বর্তমানে তিনি নিউইয়র্কে অবস্থান করছেন বলে জানা গেছে।

এ চার কর্মকর্তার বর্তমান অবস্থান ও কর্মকাণ্ড সম্পর্কে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে বিদেশে বাংলাদেশের মিশনগুলোর কনস্যুলারসহ গুরুত্বপূর্ণ দায়িত্বে এখনো আগের সরকারের সময়ে নিয়োগ পাওয়া কিছু কর্মকর্তা বহাল রয়েছেন। এতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে বলে সংশ্লিষ্ট এক বাংলাদেশি কর্মকর্তা মনে করছেন।

ভারতের একটি মিশনে দায়িত্ব পালনরত ওই কর্মকর্তা এশিয়া পোস্টকে দাবি করেছেন, এসব কর্মকর্তার কেউ কেউ আওয়ামী লীগকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন।

তবে চার কর্মকর্তার বিষয়ে জানতে এনএসআইয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি।

সদ্য সংবাদ/ এআর

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১০ হাজার মার্কিন সেনাসহ মধ্যপ্রাচ্যের পথে তৃতীয় রণতরী, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? সদ্য. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক খালিদী আর নেই সদ্য. আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে ফেসবুক স্টাটাস হাসনাত আব্দুল্লাহ’র সদ্য. জি-৭ ছাড়ছে ১০ কোটি ব্যারেল জ্বালানি, দাম কমতে শুরু করেছে ডিজেলের সদ্য. মধ্যরাতে হোস্টেল কর্তৃপক্ষ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সদ্য. জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার সদ্য. মিশন থেকে পালিয়েছেন ৪ এনএসআই কর্মকর্তা সদ্য. নির্বাচন হলেও চাঁদাবাজি-দুর্নীতি-সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের, হাসপাতালে ভর্তি ১১৬৩ সদ্য. ১০ হাজার মার্কিন সেনাসহ মধ্যপ্রাচ্যের পথে তৃতীয় রণতরী, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? সদ্য. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক খালিদী আর নেই সদ্য. আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে ফেসবুক স্টাটাস হাসনাত আব্দুল্লাহ’র সদ্য. জি-৭ ছাড়ছে ১০ কোটি ব্যারেল জ্বালানি, দাম কমতে শুরু করেছে ডিজেলের সদ্য. মধ্যরাতে হোস্টেল কর্তৃপক্ষ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সদ্য. জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার সদ্য. মিশন থেকে পালিয়েছেন ৪ এনএসআই কর্মকর্তা সদ্য. নির্বাচন হলেও চাঁদাবাজি-দুর্নীতি-সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের, হাসপাতালে ভর্তি ১১৬৩