শিশুদের ভবিষ্যৎ গড়ার বার্তা নিয়ে এক মঞ্চে মেলানিয়া ও জুবাইদা

স
সদ্য সংবাদ ডেস্ক
৩ অক্টোবর, ২০২৬ ১৮:৫২:৩৮
সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন ঘিরে নিউইয়র্কে জড়ো হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা। এরই মধ্যে শিশুদের শিক্ষা, প্রযুক্তি ও নিরাপত্তা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মুখোমুখি হয়েছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনের দ্য সেন্ট রেজিস হোটেলে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ উদ্যোগের আওতায় এ আয়োজন করা হয়। মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে এতে অংশ নেন জুবাইদা রহমান।

আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সহধর্মিণী এবং প্রতিনিধিরা অংশ নেন। শিশুদের শিক্ষা ও বিকাশের পাশাপাশি প্রযুক্তির নিরাপদ ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল দক্ষতা এবং অনলাইন নিরাপত্তা নিয়ে আলোচনায় গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে জুবাইদা রহমানকে স্বাগত জানান মেলানিয়া ট্রাম্প। এ সময় তারা কুশল বিনিময় করেন। পরে তাদের সাক্ষাতের একটি ছবি প্রকাশ করে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, ‘Fostering the Future Together’ হলো শিশুদের শিক্ষা ও প্রযুক্তির মাধ্যমে এগিয়ে নেওয়ার লক্ষ্যে গঠিত একটি বৈশ্বিক জোট। একই সঙ্গে অনলাইন ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষা এবং শিক্ষা ক্ষেত্রে নতুন প্রযুক্তির ব্যবহার নিয়েও কাজ করছে এই উদ্যোগ।

মেলানিয়া ট্রাম্প ২০২৫ সালের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সময় এই উদ্যোগের ঘোষণা দেন। পরবর্তী সময়ে ২০২৬ সালের মার্চে ওয়াশিংটনে এর প্রথম গ্লোবাল কোয়ালিশন সামিট অনুষ্ঠিত হয়, যেখানে ৪৫টি দেশের ফার্স্ট স্পাউস বা সমপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশের পক্ষ থেকেও জুবাইদা রহমান ওই বৈশ্বিক উদ্যোগের কার্যক্রমে অংশ নিয়েছেন। এর আগে মার্চে ওয়াশিংটনে অনুষ্ঠিত সামিটেও মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে তিনি অংশ নেন এবং শিশুদের কল্যাণ, শিক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বক্তব্য দেন।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্ব নেতৃত্ব ধরে রাখতে ট্রাম্পের নতুন বাহিনী, নাম ‘এসআইএফ’ সদ্য. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সশস্ত্র হামলা, চার সাংবাদিকসহ আহত ১০ সদ্য. সাত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ: ইরানের স্পিকার সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতি দেশের একটি হবে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সদ্য. এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম সদ্য. এবার বাড়ল অটোগ্যাসের দাম সদ্য. ভয়ভীতি কিংবা দমন-পীড়নের মাধ্যমে পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার নিন্দা এনসিপির সদ্য. বিশ্ব নেতৃত্ব ধরে রাখতে ট্রাম্পের নতুন বাহিনী, নাম ‘এসআইএফ’ সদ্য. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সশস্ত্র হামলা, চার সাংবাদিকসহ আহত ১০ সদ্য. সাত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ: ইরানের স্পিকার সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতি দেশের একটি হবে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সদ্য. এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম সদ্য. এবার বাড়ল অটোগ্যাসের দাম সদ্য. ভয়ভীতি কিংবা দমন-পীড়নের মাধ্যমে পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার নিন্দা এনসিপির