দেড় ঘণ্টায় পরপর তিন ভূমিকম্প, কাঁপল দেশের বিভিন্ন এলাকা

স
সদ্য সংবাদ ডেস্ক
৪ অক্টোবর, ২০২৬ ১০:৩৫:৫৮
সংগৃহীত

দেড় ঘণ্টার ব্যবধানে তিন দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারত-মিয়ানমার সীমান্তবর্তী এলাকা। এসব কম্পনের প্রভাব অনুভূত হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, ফেনীসহ বিভিন্ন অঞ্চলে। ঢাকাতেও মৃদু কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১২ মিনিট থেকে রাত ১টা ২৭ মিনিটের মধ্যে পরপর তিনটি ভূমিকম্প অনুভূত হয়। অল্প সময়ের ব্যবধানে একাধিক কম্পনে বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি ঘটে রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। এর মাত্রা ছিল ৪ দশমিক ৯।

এর মাত্র এক মিনিট পর, রাত ১২টা ১৩ মিনিটে ভারতের মিজোরামের লুংলেই এলাকায় ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। সীমান্তবর্তী হওয়ায় এর কম্পন বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়।

এরপর রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরার আগরতলা এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার তৃতীয় ভূমিকম্পটি আঘাত হানে। এ কম্পনের ঝাঁকুনিও দেশের বিভিন্ন স্থানে অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

একের পর এক ভূমিকম্পের ঘটনায় চট্টগ্রাম, কক্সবাজার, ফেনীসহ সীমান্তবর্তী ও আশপাশের অঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তবে এসব কম্পনে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেড় ঘণ্টায় পরপর তিন ভূমিকম্প, কাঁপল দেশের বিভিন্ন এলাকা সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অক্টোবরের বেতনের সঙ্গে মিলবে ৩ মাসের বকেয়া সদ্য. নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সদ্য. অক্টোবরজুড়ে বজ্র ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা সদ্য. রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে সর্বোচ্চ উৎপাদন, গড়ল নতুন রেকর্ড সদ্য. যে সরকার জনগণের শান্তি নিশ্চিত করতে পারে না, তাদের দরকার নেই: জামায়াত আমির সদ্য. নিজ বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী: মীর শাহে আলম সদ্য. ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী সদ্য. গাজীপুরে পোশাক কারখানায় আগুন, অসুস্থ হয়ে পড়া ৭০ শ্রমিক উদ্ধার সদ্য. বিমানবন্দরের ট্রলিতে প্রকাশ্যে সিঙ্গারা-পান-সিগারেট বিক্রি, ভিডিও ভাইরাল সদ্য. দেড় ঘণ্টায় পরপর তিন ভূমিকম্প, কাঁপল দেশের বিভিন্ন এলাকা সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অক্টোবরের বেতনের সঙ্গে মিলবে ৩ মাসের বকেয়া সদ্য. নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সদ্য. অক্টোবরজুড়ে বজ্র ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা সদ্য. রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে সর্বোচ্চ উৎপাদন, গড়ল নতুন রেকর্ড সদ্য. যে সরকার জনগণের শান্তি নিশ্চিত করতে পারে না, তাদের দরকার নেই: জামায়াত আমির সদ্য. নিজ বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী: মীর শাহে আলম সদ্য. ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী সদ্য. গাজীপুরে পোশাক কারখানায় আগুন, অসুস্থ হয়ে পড়া ৭০ শ্রমিক উদ্ধার সদ্য. বিমানবন্দরের ট্রলিতে প্রকাশ্যে সিঙ্গারা-পান-সিগারেট বিক্রি, ভিডিও ভাইরাল