অক্টোবরজুড়ে বজ্র ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা

স
সদ্য সংবাদ ডেস্ক
৪ অক্টোবর, ২০২৬ ১২:০০:৩২
সংগৃহীত

অক্টোবর মাসে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হলেও কয়েক দফা বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে।

২০২৬ সালের অক্টোবর মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি লঘুচাপ শক্তিশালী হয়ে নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অক্টোবরের প্রথমার্ধেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা ধাপে ধাপে বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। ফলে মাসজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। সার্বিকভাবে এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছে আবহাওয়া অধিদপ্তর।

তবে বৃষ্টিপাত কম হলেও পুরোপুরি ঝড়মুক্ত থাকবে না দেশ। পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবর মাসে দেশের বিভিন্ন এলাকায় ৩ থেকে ৪ দিন বজ্রঝড় হতে পারে।

এদিকে মাসের দ্বিতীয়ার্ধে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও ধীরে ধীরে কমতে পারে। যদিও পুরো অক্টোবরজুড়ে দিন ও রাতের গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

নদ-নদীর পরিস্থিতি নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবরজুড়ে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে। তবে কোথাও ভারী বৃষ্টিপাত হলে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে। এমনকি সাময়িকভাবে পানি সমতল বেড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, অক্টোবর মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ২ থেকে ৪ মিলিমিটারের মধ্যে থাকতে পারে। একই সময়ে গড়ে ৪ থেকে ৬ ঘণ্টা উজ্জ্বল সূর্যকিরণ পাওয়া যেতে পারে।

সব মিলিয়ে অক্টোবর মাসে একদিকে মৌসুমি বায়ুর বিদায় ও কম বৃষ্টিপাতের প্রবণতা থাকবে, অন্যদিকে বঙ্গোপসাগরে সম্ভাব্য লঘুচাপ এবং এর মধ্যে কোনোটি শক্তিশালী হলে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হতে পারে।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেড় ঘণ্টায় পরপর তিন ভূমিকম্প, কাঁপল দেশের বিভিন্ন এলাকা সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অক্টোবরের বেতনের সঙ্গে মিলবে ৩ মাসের বকেয়া সদ্য. নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সদ্য. আবাসন সংকটে উত্তাল স্পেন, সরকারের ওপর বাড়ছে চাপ সদ্য. অক্টোবরজুড়ে বজ্র ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা সদ্য. রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে সর্বোচ্চ উৎপাদন, গড়ল নতুন রেকর্ড সদ্য. যে সরকার জনগণের শান্তি নিশ্চিত করতে পারে না, তাদের দরকার নেই: জামায়াত আমির সদ্য. নিজ বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী: মীর শাহে আলম সদ্য. ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী সদ্য. গাজীপুরে পোশাক কারখানায় আগুন, অসুস্থ হয়ে পড়া ৭০ শ্রমিক উদ্ধার সদ্য. দেড় ঘণ্টায় পরপর তিন ভূমিকম্প, কাঁপল দেশের বিভিন্ন এলাকা সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অক্টোবরের বেতনের সঙ্গে মিলবে ৩ মাসের বকেয়া সদ্য. নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সদ্য. আবাসন সংকটে উত্তাল স্পেন, সরকারের ওপর বাড়ছে চাপ সদ্য. অক্টোবরজুড়ে বজ্র ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা সদ্য. রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে সর্বোচ্চ উৎপাদন, গড়ল নতুন রেকর্ড সদ্য. যে সরকার জনগণের শান্তি নিশ্চিত করতে পারে না, তাদের দরকার নেই: জামায়াত আমির সদ্য. নিজ বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী: মীর শাহে আলম সদ্য. ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী সদ্য. গাজীপুরে পোশাক কারখানায় আগুন, অসুস্থ হয়ে পড়া ৭০ শ্রমিক উদ্ধার