তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার, যোগ দেবেন আইপিইউ সম্মেলনে

স
সদ্য সংবাদ ডেস্ক
৪ অক্টোবর, ২০২৬ ১৫:০৯:৩১
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়নের (আইপিইউ) ১৫৩তম সম্মেলনে অংশ নিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

রোববার (৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে তাঞ্জানিয়ার আরুসার উদ্দেশে রওনা হন তিনি।

স্পিকারের নেতৃত্বে যাওয়া বাংলাদেশ প্রতিনিধি দলে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুসহ বেশ কয়েকজন সংসদ সদস্য রয়েছেন। প্রতিনিধি দলের সদস্য হিসেবে রয়েছেন সরওয়ার জামাল নিজাম, এ ই সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম।

তাঞ্জানিয়ার আরুসায় ৫ অক্টোবর শুরু হয়ে ৯ অক্টোবর পর্যন্ত চলবে আইপিইউর এবারের সম্মেলন। পাঁচ দিনের এই আয়োজনের বিভিন্ন অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বক্তব্য রাখবেন স্পিকার।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন’।

বিশ্বের বিভিন্ন দেশের সংসদ সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এই সম্মেলনে পারস্পরিক সহযোগিতা, সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সম্মেলনের শেষ দিন ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে আইপিইউ গভর্নিং কাউন্সিলের বৈঠক। ওই বৈঠকেই সদস্য দেশগুলোর ভোটে আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়নের নতুন সভাপতি নির্বাচিত হওয়ার কথা রয়েছে।

সংসদ সচিবালয় জানিয়েছে, সম্মেলনসহ সফরের নির্ধারিত কর্মসূচি শেষ করে ১১ অক্টোবর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং তার নেতৃত্বাধীন বাংলাদেশ প্রতিনিধি দলের দেশে ফেরার কথা রয়েছে।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার, যোগ দেবেন আইপিইউ সম্মেলনে সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. দেড় ঘণ্টায় পরপর তিন ভূমিকম্প, কাঁপল দেশের বিভিন্ন এলাকা সদ্য. ঢাকার যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণে জোর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অক্টোবরের বেতনের সঙ্গে মিলবে ৩ মাসের বকেয়া সদ্য. সৌদির বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ সদ্য. সাবেক সিইসি হাবিবুল আউয়াল ফের গ্রেপ্তার সদ্য. শাহজালালে মালয়েশিয়ান নাগরিকের শরীরে লুকানো সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার সদ্য. তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার, যোগ দেবেন আইপিইউ সম্মেলনে সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. দেড় ঘণ্টায় পরপর তিন ভূমিকম্প, কাঁপল দেশের বিভিন্ন এলাকা সদ্য. ঢাকার যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণে জোর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অক্টোবরের বেতনের সঙ্গে মিলবে ৩ মাসের বকেয়া সদ্য. সৌদির বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ সদ্য. সাবেক সিইসি হাবিবুল আউয়াল ফের গ্রেপ্তার সদ্য. শাহজালালে মালয়েশিয়ান নাগরিকের শরীরে লুকানো সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার