বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
৫ অক্টোবর, ২০২৬ ১০:১৭:৩৭
সংগৃহীত

বিশ্ব শিক্ষক দিবস আজ। শিক্ষকদের অবদান ও মর্যাদাকে স্বীকৃতি দিতে এবারের দিবসটি বাংলাদেশে পাচ্ছে বিশেষ মাত্রা। প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা দিতে যাচ্ছে সরকার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হবে ‘গুণী শিক্ষক সম্মাননা’ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। সম্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষককে দেওয়া হবে নগদ দুই লাখ টাকা, ক্রেস্ট ও সনদ।

প্রাথমিক থেকে উচ্চশিক্ষা- বিভিন্ন স্তরের শিক্ষকদের এবারের সম্মাননার আওতায় আনা হয়েছে। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে ১০ জন, মাধ্যমিক পর্যায়ে ২০ জন, কলেজে ২৫ জন এবং সাধারণ বিশ্ববিদ্যালয়ে ২০ জন শিক্ষক রয়েছেন।

এ ছাড়া মেডিক্যাল কলেজের ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনজন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তিনজন এবং বিজ্ঞান ও প্রযুক্তিসহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক সম্মাননা পাবেন। প্রধানমন্ত্রীর বিশেষ কোটায় আরও পাঁচজন শিক্ষককে এ সম্মাননা দেওয়া হবে।

এর আগে জাতীয় পর্যায়ে ১২ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হলেও এবার সেই সংখ্যা বাড়িয়ে ১০০ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং তাদের পেশাগত অবদানের স্বীকৃতি আরও বিস্তৃত করতেই এবার সম্মাননার পরিধি বাড়ানো হয়েছে।

গুণী শিক্ষক নির্বাচনে বিভিন্ন পর্যায়ে যাচাই-বাছাই করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পৃথক অনুসন্ধান কমিটি প্রাথমিক তালিকা তৈরি করে। পরে জাতীয় পরিচালনা কমিটি যাচাই-বাছাই শেষে ১০০ জন শিক্ষককে চূড়ান্তভাবে নির্বাচিত করে।

প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষকদের অবদান স্মরণ, তাদের অধিকার ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং শিক্ষাক্ষেত্রে তাদের ভূমিকার স্বীকৃতি দেওয়াই এ দিবসের মূল উদ্দেশ্য। ইউনেসকোর উদ্যোগে ১৯৯৪ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।

এবারের দিবসের প্রতিপাদ্য- ‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষার ৬০ বছর, মর্যাদা উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ গঠন।’ ১৯৬৬ সালে শিক্ষকদের মর্যাদা নিয়ে প্রণীত আন্তর্জাতিক সুপারিশমালার ৬০ বছর পূর্ণ হওয়ায় ২০২৬ সালের দিবসটি বিশেষ গুরুত্ব বহন করছে।

প্রযুক্তির দ্রুত পরিবর্তন, জলবায়ু সংকট, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, অভিবাসন ও বাস্তুচ্যুতির মতো বৈশ্বিক পরিবর্তনের প্রভাব পড়ছে শিক্ষকদের পেশাতেও। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষকদের সামাজিক, পেশাগত ও অর্থনৈতিক মর্যাদা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিচ্ছে ইউনেসকো।

বাংলাদেশেও সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব শিক্ষক দিবস পালনের প্রাতিষ্ঠানিক উদ্যোগ বেড়েছে। ২০২২ সালে দেশব্যাপী দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়। ২০২৩ সালে জাতীয় পর্যায়েও আয়োজন করা হয় বিভিন্ন কর্মসূচি। পরে মন্ত্রিসভার বার্ষিক ক্যালেন্ডারে ৫ অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

শিক্ষকদের সম্মান জানানো ছাড়াও এ দিবসটি তাদের কর্মপরিবেশ, পেশাগত স্বাধীনতা, অধিকার এবং শিক্ষাব্যবস্থায় ভূমিকা নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি করে। এবারের জাতীয় পর্যায়ের ‘গুণী শিক্ষক সম্মাননা’ সেই স্বীকৃতির পরিধিকে আরও বিস্তৃত করল।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. 'দেশের সকল নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার' সদ্য. বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. নতুন পে স্কেলে বেতন পুনর্নির্ধারণের কাজ শুরু আজ, অনলাইনে দিতে হবে তথ্য সদ্য. যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটি খালি করল যুক্তরাষ্ট্র, সরানো হলো সব বোমারু বিমান সদ্য. চলতি মাসের প্রথম ৩ দিনে রেমিট্যান্স এলো ২৫৩৩ কোটি টাকা সদ্য. তেহরানে সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন ইরানের নারীরা সদ্য. বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী সদ্য. পাটওয়ারীর ওপর হামলা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন রাশেদ খাঁন সদ্য. বিশ্ব নেতৃত্ব ধরে রাখতে ট্রাম্পের নতুন বাহিনী, নাম ‘এসআইএফ’ সদ্য. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সশস্ত্র হামলা, চার সাংবাদিকসহ আহত ১০ সদ্য. 'দেশের সকল নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার' সদ্য. বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. নতুন পে স্কেলে বেতন পুনর্নির্ধারণের কাজ শুরু আজ, অনলাইনে দিতে হবে তথ্য সদ্য. যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটি খালি করল যুক্তরাষ্ট্র, সরানো হলো সব বোমারু বিমান সদ্য. চলতি মাসের প্রথম ৩ দিনে রেমিট্যান্স এলো ২৫৩৩ কোটি টাকা সদ্য. তেহরানে সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন ইরানের নারীরা সদ্য. বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী সদ্য. পাটওয়ারীর ওপর হামলা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন রাশেদ খাঁন সদ্য. বিশ্ব নেতৃত্ব ধরে রাখতে ট্রাম্পের নতুন বাহিনী, নাম ‘এসআইএফ’ সদ্য. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সশস্ত্র হামলা, চার সাংবাদিকসহ আহত ১০