নতুন পে-স্কেল নিয়ে অনিশ্চয়তায় এমপিওভুক্ত শিক্ষকরা

স
সদ্য সংবাদ ডেস্ক
৫ অক্টোবর, ২০২৬ ১৪:০৩:৪৪
ছবি: সংগৃহীত

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে গেলেও এখনো অনিশ্চয়তা কাটেনি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অক্টোবরের বেতন নতুন পে-স্কেল অনুযায়ী দেওয়ার প্রস্তুতি চললেও এমপিওভুক্তদের জন্য পৃথক প্রজ্ঞাপন জারির বিষয়ে এখনো দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে নতুন বেতন কাঠামোয় নিজেদের অন্তর্ভুক্তির অপেক্ষায় রয়েছেন ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো কার্যকরের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে। অক্টোবরের বেতনের সঙ্গে নতুন স্কেলের সুবিধা দেওয়ার পাশাপাশি আগের তিন মাসের বকেয়া অর্থও পরিশোধের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তবে একই সময়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন কাঠামো কার্যকর করার প্রক্রিয়া কিছুটা পিছিয়ে রয়েছে। তাদের নতুন পে-স্কেলের আওতায় আনতে পৃথক প্রজ্ঞাপন জারি করার কথা থাকলেও এখন পর্যন্ত তা প্রকাশ করা হয়নি।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এমপিওভুক্তদের নতুন বেতন কাঠামোর আওতায় আনতে আরও কিছু প্রশাসনিক কাজ সম্পন্ন করতে হবে। বিশেষ করে মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন-সংক্রান্ত তথ্য ও হিসাব ব্যবস্থাপনার বড় একটি অংশ এখনো পুরোপুরি ডিজিটাল না হওয়ায় প্রক্রিয়াটি সময়সাপেক্ষ হচ্ছে।

এদিকে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানিয়ে আসছেন শিক্ষক-কর্মচারীরা। গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালেক ছয় লাখের বেশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীকে নতুন বেতন কাঠামোর আওতায় আনার জন্য দ্রুত প্রজ্ঞাপন প্রকাশের আহ্বান জানান।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বলছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তির বিষয়ে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে। পৃথক গেজেট প্রকাশের বিষয়েও আলোচনা থাকলেও এখনো তা আনুষ্ঠানিক সিদ্ধান্তে রূপ নেয়নি।

এর আগে গত ১ সেপ্টেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন বেতন কাঠামোর আওতায় আনা হবে।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, বিচার বিভাগীয় কর্মীদের ক্ষেত্রেও নতুন বেতন স্কেল কার্যকর করতে নভেম্বর বা ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে।

বর্তমানে দেশে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিও ব্যবস্থার আওতায় রয়েছেন। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় চার লাখ, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় পৌনে দুই লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী রয়েছেন।

এমপিওভুক্ত কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব আয় তুলনামূলক বেশি হওয়ায় তারা সরকারি বেতনের বাইরে অতিরিক্ত অর্থ দেওয়ার সক্ষমতা রাখে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের সে সুযোগ সীমিত। তাই নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তির বিষয়ে সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ও প্রজ্ঞাপনের অপেক্ষায় রয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. 'দেশের সকল নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার' সদ্য. বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. নতুন দাম নির্ধারণের পরও কাটেনি এলপিজির সংকট, ৭০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি সদ্য. রমজানকে সামনে রেখে সয়াবিন তেলের সরবরাহ সংকটের আশঙ্কা, দাম বাড়ানোর প্রস্তাব সদ্য. নতুন দায়িত্বে আসিফ, সারজিস ও মিতু সদ্য. রাবিতে সাংবাদিকদের ওপর হামলার সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগ সদ্য. নতুন পে-স্কেল নিয়ে অনিশ্চয়তায় এমপিওভুক্ত শিক্ষকরা সদ্য. উচ্ছেদের পর ফুটপাতে দোকান বসলেই কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক সদ্য. হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সদ্য. তিন দফা দাবি নিয়ে রাজধানীতে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ সদ্য. 'দেশের সকল নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার' সদ্য. বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. নতুন দাম নির্ধারণের পরও কাটেনি এলপিজির সংকট, ৭০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি সদ্য. রমজানকে সামনে রেখে সয়াবিন তেলের সরবরাহ সংকটের আশঙ্কা, দাম বাড়ানোর প্রস্তাব সদ্য. নতুন দায়িত্বে আসিফ, সারজিস ও মিতু সদ্য. রাবিতে সাংবাদিকদের ওপর হামলার সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগ সদ্য. নতুন পে-স্কেল নিয়ে অনিশ্চয়তায় এমপিওভুক্ত শিক্ষকরা সদ্য. উচ্ছেদের পর ফুটপাতে দোকান বসলেই কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক সদ্য. হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সদ্য. তিন দফা দাবি নিয়ে রাজধানীতে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ