ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

স
সদ্য সংবাদ ডেস্ক
৫ অক্টোবর, ২০২৬ ১৮:২৮:১৭
ছবি: সংগৃহীত

দেশের পাহাড় ও সমতলে বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের উন্নয়ন, অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৫ অক্টোবর) বঙ্গভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের ৫২ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। দলের কেন্দ্রীয় সভাপতি মৃগেন হাগিদকের নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে প্রতিনিধিরা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিভিন্ন সমস্যা, অধিকার এবং উন্নয়ন-সংশ্লিষ্ট বিষয় রাষ্ট্রপতির সামনে তুলে ধরেন।

রাষ্ট্রপতি বলেন, পাহাড় ও সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের সমস্যা সমাধানে সরকার আন্তরিক। তবে নিজেদের অধিকার আদায় এবং উন্নয়ন নিশ্চিত করতে তাদেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। এজন্য নিজেদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব।’ পাশাপাশি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বাস্তব সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে প্রয়োজনভিত্তিক প্রকল্প গ্রহণের পরামর্শ দেন তিনি।

ভূমি-সংক্রান্ত জটিলতার বিষয়ে রাষ্ট্রপতি বলেন, অধিকার সুরক্ষায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

মৌলভীবাজারের কুলাউড়ায় খাসিয়া পুঞ্জির পানগাছ কাটার প্রসঙ্গও আলোচনায় আসে। ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে রাষ্ট্রপতি জানান, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষার ক্ষেত্রে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিশু-কিশোরদের সুযোগ বাড়ানো এবং শিক্ষার মান উন্নয়নের ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি। একই সঙ্গে তাদের সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডকে জাতীয় পর্যায়ে আরও দৃশ্যমান করার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

আগামী পহেলা বৈশাখে বঙ্গভবনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক আয়োজনের প্রস্তাব রয়েছে। সাক্ষাৎকালে এ উদ্যোগের প্রতিও ইতিবাচক মনোভাব প্রকাশ করেন রাষ্ট্রপতি।

সৌজন্য সাক্ষাতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা) বিজন কান্তি সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিশির দিওসহ কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবও এ সময় উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন সদ্য. 'দেশের সকল নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার' সদ্য. বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. পিচ্চি রাজার পলায়ন ছিল সাজানো নাটক: জিএমপি কমিশনার সদ্য. নতুন দাম নির্ধারণের পরও কাটেনি এলপিজির সংকট, ৭০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. সালমান শাহ হত্যা মামলা: ডনের জামিন আবেদন নামঞ্জুর সদ্য. মালয়েশিয়ায় ভূমিধসের ৪০ ঘন্টা পর বাংলাদেশী ফাহাদ হোসেনের নিথরদেহ উদ্ধার সদ্য. ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন সদ্য. 'দেশের সকল নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার' সদ্য. বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. পিচ্চি রাজার পলায়ন ছিল সাজানো নাটক: জিএমপি কমিশনার সদ্য. নতুন দাম নির্ধারণের পরও কাটেনি এলপিজির সংকট, ৭০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. সালমান শাহ হত্যা মামলা: ডনের জামিন আবেদন নামঞ্জুর সদ্য. মালয়েশিয়ায় ভূমিধসের ৪০ ঘন্টা পর বাংলাদেশী ফাহাদ হোসেনের নিথরদেহ উদ্ধার