চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স
সদ্য সংবাদ ডেস্ক
৬ অক্টোবর, ২০২৬ ১৩:০৮:২৪
ছবি: সংগৃহীত

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি মাসের শেষদিকে টোকিও সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরটি চার দিনের হতে পারে বলে জানা গেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। তিনি জানান, অক্টোবরের শেষ দিকে প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতি চলছে। তবে সফরের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ২৬ অক্টোবর ঢাকা থেকে টোকিওর উদ্দেশে রওনা হতে পারেন প্রধানমন্ত্রী। সফরের তারিখ ও আনুষ্ঠানিক কর্মসূচি নিয়ে সংশ্লিষ্ট পর্যায়ে প্রস্তুতি চলছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানান দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। গত ১২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের সপ্তম পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভায় এ আমন্ত্রণ জানানো হয়।

ওই বৈঠকে জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী হিরোইউকি নামাজু জাপানের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন। একই সময়ে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালনরত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও জাপান সফরের আমন্ত্রণ জানান।

দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এই সফরে গুরুত্ব পেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকেও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে ঢাকা। ফলে প্রধানমন্ত্রী তারেক রহমানের টোকিও সফর দুই দেশের পারস্পরিক উচ্চপর্যায়ের যোগাযোগ আরও বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক সদ্য. ২০২৮ থেকে স্কুলেই নাচ-গান ও কেরাত শিখবে শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী সদ্য. এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখতে ডিসিদের নির্দেশ সদ্য. চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সদ্য. কোনো সাব-রেজিস্ট্রার দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তাকে ঢাকায় রাখা হবে না: আইনমন্ত্রী সদ্য. আ.লীগের সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেপ্তার সদ্য. রোহিঙ্গাদের জমিতে গড়ে উঠেছে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. দিল্লিতে শেখ হাসিনার কর্মকাণ্ডই প্রধানমন্ত্রীর ভারত সফরের পরিকল্পনায় প্রধান চ্যালেঞ্জ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী সদ্য. ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক সদ্য. ২০২৮ থেকে স্কুলেই নাচ-গান ও কেরাত শিখবে শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী সদ্য. এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখতে ডিসিদের নির্দেশ সদ্য. চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সদ্য. কোনো সাব-রেজিস্ট্রার দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তাকে ঢাকায় রাখা হবে না: আইনমন্ত্রী সদ্য. আ.লীগের সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেপ্তার সদ্য. রোহিঙ্গাদের জমিতে গড়ে উঠেছে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. দিল্লিতে শেখ হাসিনার কর্মকাণ্ডই প্রধানমন্ত্রীর ভারত সফরের পরিকল্পনায় প্রধান চ্যালেঞ্জ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী