কুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন

স
সদ্য সংবাদ ডেস্ক
৭ অক্টোবর, ২০২৬ ১৪:২৪:০০
সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শেষ পর্যায়ে পৌঁছেছে। প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ায় এখন যেকোনো দিন রায় ঘোষণা করতে পারেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বুধবার (৭ অক্টোবর) মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে মাহবুবউল আলম হানিফের বিরুদ্ধে জুলাইয়ের আন্দোলন দমনে সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে ভূমিকা রাখার অভিযোগ তুলে ধরা হয়। প্রসিকিউশনের দাবি, সে সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে হানিফ সরকারের নেওয়া সিদ্ধান্তের সঙ্গে যুক্ত ছিলেন এবং অধীনস্তদের মাধ্যমে আন্দোলন দমনের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে ভূমিকা রাখেন।

রাষ্ট্রপক্ষ আরও দাবি করে, হানিফ ছিলেন একজন বেসামরিক রাজনৈতিক নেতা। অধীনস্তদের নির্দেশ দেওয়া এবং টেলিফোনে যোগাযোগের মাধ্যমে আন্দোলন দমনের কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন তিনি। প্রসিকিউশনের মতে, এসব কর্মকাণ্ড মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে।

মামলার অপর তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

মামলার চার আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।

যুক্তিতর্ক শেষ হওয়ায় এখন ট্রাইব্যুনালের রায়ের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা। আদালতের পরবর্তী আদেশে রায় ঘোষণার দিন নির্ধারণ করা হবে।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট সদ্য. কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ সদ্য. নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ সদ্য. উচ্চতর প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী সদ্য. রমজানে ভোগ্যপণ্যের সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী সদ্য. চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ‘বিহারি বগা’কে গ্রেপ্তারে পুলিশের অভিযান নিয়ে মেয়রের ক্ষোভ, বদলি খুলশীর ওসি সদ্য. চাঁদা না পেয়ে প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ, গ্রেপ্তার বিএনপি নেতা সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা সদ্য. রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট সদ্য. কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ সদ্য. নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ সদ্য. উচ্চতর প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী সদ্য. রমজানে ভোগ্যপণ্যের সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী সদ্য. চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ‘বিহারি বগা’কে গ্রেপ্তারে পুলিশের অভিযান নিয়ে মেয়রের ক্ষোভ, বদলি খুলশীর ওসি সদ্য. চাঁদা না পেয়ে প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ, গ্রেপ্তার বিএনপি নেতা সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা