১৭ অক্টোবরের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি

স
সদ্য সংবাদ ডেস্ক
৭ অক্টোবর, ২০২৬ ১৫:২২:৪৩
ছবি: সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে। তবে ছুটির আগে ১৭ অক্টোবর শনিবার সরকারি-বেসরকারি সব ধরনের অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২২ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সঙ্গে বেসরকারি অফিসও এ ছুটির আওতায় থাকবে।

তবে পূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটির সমন্বয় করে ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে নির্ধারিত ওই দিনে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম চলবে।

এদিকে, জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ ও জরুরি সেবাগুলো ছুটির বাইরে রাখা হয়েছে। বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট সেবা এবং ডাক বিভাগের কার্যক্রম স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে।

হাসপাতাল, চিকিৎসাসেবা ও অন্যান্য জরুরি সেবার সঙ্গে যুক্ত কর্মীরাও এই ছুটির আওতামুক্ত থাকবেন। পাশাপাশি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত যানবাহন এবং সংশ্লিষ্ট কর্মীদের ক্ষেত্রেও ছুটি প্রযোজ্য হবে না।

জরুরি দায়িত্ব পালনের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য অফিস ও প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই বিধান কার্যকর থাকবে।

ব্যাংকগুলোতে ছুটির সময়ে কীভাবে কার্যক্রম পরিচালিত হবে, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক পৃথক নির্দেশনা দেবে। অন্যদিকে, আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত জানাবে সুপ্রিম কোর্ট।

বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানার ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুসারে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট সদ্য. কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ সদ্য. নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ সদ্য. উচ্চতর প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী সদ্য. রমজানে ভোগ্যপণ্যের সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী সদ্য. চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ‘বিহারি বগা’কে গ্রেপ্তারে পুলিশের অভিযান নিয়ে মেয়রের ক্ষোভ, বদলি খুলশীর ওসি সদ্য. চাঁদা না পেয়ে প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ, গ্রেপ্তার বিএনপি নেতা সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা সদ্য. রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট সদ্য. কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ সদ্য. নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ সদ্য. উচ্চতর প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী সদ্য. রমজানে ভোগ্যপণ্যের সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী সদ্য. চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ‘বিহারি বগা’কে গ্রেপ্তারে পুলিশের অভিযান নিয়ে মেয়রের ক্ষোভ, বদলি খুলশীর ওসি সদ্য. চাঁদা না পেয়ে প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ, গ্রেপ্তার বিএনপি নেতা সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা