৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য সরকারের: পানিসম্পদ মন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
৮ অক্টোবর, ২০২৬ ১৪:০৫:২৪
ছবি: সংগৃহীত

ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানো এবং পানির প্রাকৃতিক প্রবাহ সচল রাখতে আগামী পাঁচ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে পানির অপচয় রোধে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘বুটেক্স-আইটিএটি ডাই কেম এক্সপো ২০২৬’- এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পানি দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এর যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি অপচয় বন্ধে ব্যক্তি পর্যায় থেকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি জানান, ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানো সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে টেক্সটাইল কেমিক্যাল শিল্পের প্রযুক্তিগত অগ্রগতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এক্সপোর প্রথম দিনে কেমিক্যাল প্রদর্শনীর পাশাপাশি প্যানেল আলোচনা ও বিভিন্ন কোম্পানির স্টেজ সেশন অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, টেক্সটাইল কেমিক্যাল খাতে শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী করা এবং নতুন প্রযুক্তি ও উদ্ভাবন তুলে ধরাই এবারের এক্সপোর অন্যতম প্রধান উদ্দেশ্য। দুই দিনব্যাপী এ আয়োজনে সংশ্লিষ্ট খাতের বিভিন্ন প্রতিষ্ঠান ও অংশীজনরা অংশ নিচ্ছেন।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশবাসী তাকিয়ে আছে কবে পদত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ ইসলাম সদ্য. কক্সবাজারে অস্ত্রের মুখে ৫০-৬০ যানবাহনে ডাকাতি সদ্য. ভারতে রাজনৈতিক পরিবারের উত্তরসূরি এবার সুদিনের অপেক্ষায়: দ্য নিউ ইয়র্ক টাইমস সদ্য. মধ্যবর্তী নির্বাচনের আগেই ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, সমর্থন নেমে ৩১ শতাংশে সদ্য. জুলাই আন্দোলনের প্রথম কোনো আসামি মুক্তি পেলেন কারাগার থেকে সদ্য. আট মাসে পদত্যাগ করলেন বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী সদ্য. অর্থনীতির মূল চালিকাশক্তি হয়ে উঠছে জ্বালানি খাত: অর্থমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করেন: আইনমন্ত্রী সদ্য. দেশবাসী তাকিয়ে আছে কবে পদত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ ইসলাম সদ্য. কক্সবাজারে অস্ত্রের মুখে ৫০-৬০ যানবাহনে ডাকাতি সদ্য. ভারতে রাজনৈতিক পরিবারের উত্তরসূরি এবার সুদিনের অপেক্ষায়: দ্য নিউ ইয়র্ক টাইমস সদ্য. মধ্যবর্তী নির্বাচনের আগেই ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, সমর্থন নেমে ৩১ শতাংশে সদ্য. জুলাই আন্দোলনের প্রথম কোনো আসামি মুক্তি পেলেন কারাগার থেকে সদ্য. আট মাসে পদত্যাগ করলেন বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী সদ্য. অর্থনীতির মূল চালিকাশক্তি হয়ে উঠছে জ্বালানি খাত: অর্থমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করেন: আইনমন্ত্রী