উপকূলে সুপেয় পানি নিশ্চিত করতে ২৫ হাজার কোটি টাকার সহায়তা মিলেছে: স্থানীয় সরকারমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
৮ অক্টোবর, ২০২৬ ১৪:১৭:২০
ছবি: সংগৃহীত

লবণাক্ততার কারণে দেশের উপকূলীয় অঞ্চলে দীর্ঘদিন ধরে চলা সুপেয় পানির সংকট নিরসনে বড় পরিসরে প্রকল্প নেওয়ার উদ্যোগ চলছে। এসব প্রকল্প বাস্তবায়নে জাতিসংঘের বিভিন্ন সংস্থার কাছ থেকে প্রায় ২৫ হাজার কোটি টাকা সহায়তার আশ্বাস পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে ইউনিসেফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, দেশের দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় লবণাক্ততার কারণে নিরাপদ পানির সংকট তীব্র হয়েছে। উপকূলের মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে ইউনিসেফসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থার সহযোগিতায় একাধিক প্রকল্প নেওয়া হচ্ছে।

তিনি জানান, এসব উদ্যোগ বাস্তবায়নে জাতিসংঘের বিভিন্ন সংস্থার কাছ থেকে প্রায় ২ দশমিক ১ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ হাজার কোটি টাকা, সহায়তার আশ্বাস পাওয়া গেছে।

আগের সরকারগুলোর সময়ে এ ধরনের প্রকল্পের অর্থ যথাযথভাবে ব্যবহার হয়নি বলেও অভিযোগ করেন স্থানীয় সরকারমন্ত্রী। তার দাবি, গত ১৭ বছরে দেশের মানুষের সম্পদ লুট করা হয়েছে। বর্তমান সরকার দুর্নীতি কমিয়ে অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার পাশাপাশি উন্নয়নমূলক প্রকল্পের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে।

বৈঠকে সুপেয় পানি সরবরাহের পাশাপাশি নিরাপদ ও স্বাস্থ্যকর পানির সুযোগ সবার জন্য নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

ইউনিসেফের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর জিলিয়ান মেলসপ বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য স্বাস্থ্যকর, পরিষ্কার ও নিরাপদ পানি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে কীভাবে একটি চুক্তির মাধ্যমে কাজটি এগিয়ে নেওয়া যায়, সে বিষয়েও স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশবাসী তাকিয়ে আছে কবে পদত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ ইসলাম সদ্য. কক্সবাজারে অস্ত্রের মুখে ৫০-৬০ যানবাহনে ডাকাতি সদ্য. ভারতে রাজনৈতিক পরিবারের উত্তরসূরি এবার সুদিনের অপেক্ষায়: দ্য নিউ ইয়র্ক টাইমস সদ্য. মধ্যবর্তী নির্বাচনের আগেই ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, সমর্থন নেমে ৩১ শতাংশে সদ্য. জুলাই আন্দোলনের প্রথম কোনো আসামি মুক্তি পেলেন কারাগার থেকে সদ্য. আট মাসে পদত্যাগ করলেন বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী সদ্য. অর্থনীতির মূল চালিকাশক্তি হয়ে উঠছে জ্বালানি খাত: অর্থমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করেন: আইনমন্ত্রী সদ্য. দেশবাসী তাকিয়ে আছে কবে পদত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ ইসলাম সদ্য. কক্সবাজারে অস্ত্রের মুখে ৫০-৬০ যানবাহনে ডাকাতি সদ্য. ভারতে রাজনৈতিক পরিবারের উত্তরসূরি এবার সুদিনের অপেক্ষায়: দ্য নিউ ইয়র্ক টাইমস সদ্য. মধ্যবর্তী নির্বাচনের আগেই ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, সমর্থন নেমে ৩১ শতাংশে সদ্য. জুলাই আন্দোলনের প্রথম কোনো আসামি মুক্তি পেলেন কারাগার থেকে সদ্য. আট মাসে পদত্যাগ করলেন বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী সদ্য. অর্থনীতির মূল চালিকাশক্তি হয়ে উঠছে জ্বালানি খাত: অর্থমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করেন: আইনমন্ত্রী