কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি

স
সদ্য সংবাদ ডেস্ক
৮ অক্টোবর, ২০২৬ ১৯:১৯:২৪
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দেশের জন্য সাফল্য বয়ে আনা হাফেজ ও শিক্ষার্থীদের যথাযথ সম্মান দেওয়ার পাশাপাশি কোরআন শিক্ষা ও ধর্মীয় শিক্ষার প্রসারে সরকার আরও উদ্যোগী হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বঙ্গভবনে ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশি প্রতিযোগীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের অংশগ্রহণের মধ্যে বাংলাদেশি হাফেজদের এমন অর্জনকে দেশের জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রপতি। তিনি প্রতিযোগিতায় সফল হওয়া শিক্ষার্থীদের পাশাপাশি তাদের শিক্ষক, উস্তাদ, অভিভাবক এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ এবং দেশের অধিকাংশ নাগরিক মুসলিম। ধর্মীয় মূল্যবোধ ও বিশ্বাস রক্ষায় এ দেশের মানুষ অতীতেও নানা ত্যাগ স্বীকার করেছে। বর্তমান সময়ে বাংলাদেশ নতুন একটি অভিযাত্রার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ধর্মীয় শিক্ষার বিস্তার ও এর মানোন্নয়নে সরকার গুরুত্ব দিয়ে কাজ করবে।

এ সময় ধর্মীয় শিক্ষা ও প্রতিষ্ঠানগুলোর প্রসারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিভিন্ন উদ্যোগের কথাও স্মরণ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, হাফেজ ও আলেমদের যথাযথ মর্যাদা দেওয়া এবং দেশে ধর্মীয় শিক্ষার সুযোগ সম্প্রসারণে সরকারের অঙ্গীকার রয়েছে।

সৌজন্য সাক্ষাতে বিজয়ী হাফেজ, তাদের অভিভাবক ও উস্তাদরা বঙ্গভবনে আমন্ত্রণ জানানোর জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, মাদ্রাসা-মক্তবসহ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী, হাফেজ ও আলেমদের রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা হলে কোরআন শিক্ষা ও চর্চার প্রতি নতুন প্রজন্মের আগ্রহ আরও বাড়বে।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করে যারা সাফল্য অর্জন করছেন, তাদের জন্য যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করারও আহ্বান জানান তারা। পাশাপাশি এ বিষয়ে সরকারের আরও কার্যকর উদ্যোগ কামনা করেন বিজয়ী শিক্ষার্থীদের শিক্ষক ও অভিভাবকরা।

অনুষ্ঠানে কুরআন শিক্ষা মিশন, বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মো. বিল্লাল হোসেনের নেতৃত্বে বিজয়ীরা অংশ নেন। তাদের মধ্যে ১৫ পারা হিফজ, তাজবীদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে প্রথম স্থান অর্জনকারী আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার হাফেজ মোহাম্মদ জাকারিয়া এবং একই বিভাগে তৃতীয় স্থান অর্জনকারী তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদ্রাসার হাফেজা রাবেতা বিনতে রমজান ছিলেন।

এ ছাড়া ৩০ পারা হিফজ, তাজবীদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে তৃতীয় স্থান পাওয়া মারকাযুল মদীনা মাদ্রাসার দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ শেখ মো. মাহমুদুল হাসান (আশরাফী) এবং সাউদা বিনতে জামআ’হ রা. আন্তর্জাতিক বালিকা মাদ্রাসার হাফেজা মুসফিরা বিনতে মাহমুদও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সাক্ষাতে বিজয়ী প্রতিযোগীদের অভিভাবক, উস্তাদ এবং কুরআন শিক্ষা মিশন, বাংলাদেশের পরিচালকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সফলতা অর্জনকারী হাফেজদের হাতে রাষ্ট্রপতির ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি তাদের পরিবারের সদস্য ও উস্তাদদের সৌজন্য উপহার দেওয়া হয়।

এ সময় রাষ্ট্রপতির সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট সদ্য. পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য ফাঁসের দাবি সদ্য. কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ সদ্য. নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ সদ্য. ডোপ টেস্টের আগেই থানা থেকে পালাল পুলিশ কর্মকর্তা সদ্য. উচ্চতর প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী সদ্য. রমজানে ভোগ্যপণ্যের সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী সদ্য. চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ‘বিহারি বগা’কে গ্রেপ্তারে পুলিশের অভিযান নিয়ে মেয়রের ক্ষোভ, বদলি খুলশীর ওসি সদ্য. রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট সদ্য. পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য ফাঁসের দাবি সদ্য. কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ সদ্য. নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ সদ্য. ডোপ টেস্টের আগেই থানা থেকে পালাল পুলিশ কর্মকর্তা সদ্য. উচ্চতর প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী সদ্য. রমজানে ভোগ্যপণ্যের সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী সদ্য. চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ‘বিহারি বগা’কে গ্রেপ্তারে পুলিশের অভিযান নিয়ে মেয়রের ক্ষোভ, বদলি খুলশীর ওসি