প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

স
সদ্য সংবাদ ডেস্ক
৮ অক্টোবর, ২০২৬ ২০:৪৯:১৩
ছবি: সংগৃহীত

বাংলাদেশে বন্দর ব্যবস্থাপনা, লজিস্টিকস ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে ডিপি ওয়ার্ল্ডের একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এসা কাজিমের নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।

বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বিনিয়োগ বাড়ানো, বন্দর পরিচালনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং লজিস্টিকস অবকাঠামোর সক্ষমতা বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনায় বিশেষ গুরুত্ব পায় চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনা ও আধুনিকায়ন নিয়ে বাংলাদেশ ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে করা ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি। চুক্তি অনুযায়ী, টার্মিনাল এবং এর ওভারফ্লো কনটেইনার ইয়ার্ডের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে ডিপি ওয়ার্ল্ড।

সংশ্লিষ্টদের আশা, এই অংশীদারত্বের ফলে চট্টগ্রাম কনটেইনার টার্মিনালের আধুনিকায়ন ত্বরান্বিত হবে। একই সঙ্গে পরিচালন ব্যবস্থায় দক্ষতা বাড়ার পাশাপাশি দেশের বন্দর ও লজিস্টিকস খাতের সামগ্রিক সক্ষমতাও উন্নত হবে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে ফ্রি ট্রেড জোন প্রতিষ্ঠা এবং রেলনির্ভর ইনল্যান্ড কনটেইনার ডিপো গড়ে তোলার বিষয়ে ডিপি ওয়ার্ল্ডের পরিকল্পনা ও আগ্রহ সম্পর্কে জানতে চান।

এ সময় বাংলাদেশে এসব খাতে সম্ভাব্য সহযোগিতা ও বিনিয়োগের বিষয়ে আগ্রহের কথা জানায় ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধিদল। পাশাপাশি বন্দর ও লজিস্টিকস খাতে ভবিষ্যতে আরও বিনিয়োগের সুযোগ নিয়েও আলোচনা হয়েছে।

বৈঠকটিকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং বন্দরকেন্দ্রিক সহযোগিতা আরও বিস্তৃত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট সদ্য. পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য ফাঁসের দাবি সদ্য. কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ সদ্য. নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ সদ্য. ডোপ টেস্টের আগেই থানা থেকে পালাল পুলিশ কর্মকর্তা সদ্য. উচ্চতর প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী সদ্য. রমজানে ভোগ্যপণ্যের সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী সদ্য. চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ‘বিহারি বগা’কে গ্রেপ্তারে পুলিশের অভিযান নিয়ে মেয়রের ক্ষোভ, বদলি খুলশীর ওসি সদ্য. রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট সদ্য. পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য ফাঁসের দাবি সদ্য. কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ সদ্য. নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ সদ্য. ডোপ টেস্টের আগেই থানা থেকে পালাল পুলিশ কর্মকর্তা সদ্য. উচ্চতর প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী সদ্য. রমজানে ভোগ্যপণ্যের সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী সদ্য. চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ‘বিহারি বগা’কে গ্রেপ্তারে পুলিশের অভিযান নিয়ে মেয়রের ক্ষোভ, বদলি খুলশীর ওসি