মাদকের বিস্তার রোধ ও অপরাধ নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন স্থানে ১২৫টি নতুন থানা স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের টহল বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।
ববি হাজ্জাজ বলেন, রাজধানীর মোহাম্মদপুরসহ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় জনসংখ্যার তুলনায় পুলিশের সদস্যসংখ্যা ও কার্যক্রম পরিচালনার সক্ষমতা কম। এসব এলাকায় অপরাধ দমনে পুলিশের টহল জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, মাদকের বিস্তার রোধে চিহ্নিত হটস্পটগুলোতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। মাদক নিয়ন্ত্রণে কার্যক্রম আরও জোরদার করার অংশ হিসেবে সারা দেশে ১২৫টি নতুন থানা স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।
সদ্য সংবাদ/এসকে