শুধু ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের কল্যাণে: এলজিআরডি মন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
৯ অক্টোবর, ২০২৬ ২০:০৭:০৯
ছবি: সংগৃহীত

রাজনীতির উদ্দেশ্য কেবল ক্ষমতা অর্জন নয়, বরং মানুষের অধিকার প্রতিষ্ঠা, জনকল্যাণ নিশ্চিত করা এবং জনপ্রতিনিধিদের জবাবদিহির আওতায় আনা। এ জন্য তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর গুলশানে নিজের বাসভবনের অফিসকক্ষে ‘জাতীয় শিক্ষক দিবস ২০২৬’ উপলক্ষে দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটির শিক্ষকদের সঙ্গে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, জনগণের প্রতিনিধি হওয়ার সুযোগ পাওয়া অত্যন্ত সৌভাগ্যের বিষয়। প্রায় ৩৫ বছর ধরে তিনি একই আদর্শ ধারণ করে রাজনীতি করার চেষ্টা করছেন। নির্বাচনে ব্যক্তিগত অর্থ ব্যয় কিংবা ভোটারদের আপ্যায়ন করার পরিবর্তে মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জনকেই তিনি বেশি গুরুত্ব দিয়েছেন।

তিনি বলেন, জনপ্রতিনিধিদের জনগণের কাছে জবাবদিহি করতে হবে। একই সঙ্গে যোগ্য ও উপযুক্ত প্রতিনিধি নির্বাচনের দায়িত্বও জনগণের ওপর বর্তায়।

নির্বাচনে জয়ী হতে বিপুল অর্থ ব্যয়ের প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, জনগণের সেবা করার মানসিকতা ও আদর্শ ছাড়া রাজনীতিকে সঠিক পথে পরিচালনা করা সম্ভব নয়।

স্থানীয় সরকার ব্যবস্থাকে গণতন্ত্রের অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করে আবদুল মঈন খান বলেন, তৃণমূল পর্যায়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা না গেলে জাতীয় পর্যায়েও গণতন্ত্র কার্যকর করা কঠিন হবে।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সংস্কার, জনগণের জন্য কার্যকর সেবা নিশ্চিত করা এবং স্থানীয় সরকারের পাঁচটি স্তরে নির্বাচন আয়োজন বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।

সভায় গণতন্ত্রকে কার্যকর ও শক্তিশালী করতে জনগণের অংশগ্রহণ, জনপ্রতিনিধিদের জবাবদিহি এবং স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তাজমিন হত্যার আসামি সুমনকে আনা হয়েছে কুমিল্লায়, উদ্ধার মোবাইল ফোন সদ্য. মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. গাজীপুরে প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট সদ্য. তাজমিন হত্যা মামলার তদন্তে নতুন মোড়, আইফোনের তথ্য ধরে অনুসন্ধান সদ্য. বান্ধবী ভালো না তাই ৬ মাস মেয়েকে স্কুলে যেতে দেননি তাজমিনের মা! সদ্য. নানা পাটেকরের অস্বাভাবিক মৃত্যু! পুলিশের মামলা সদ্য. হাত বাঁধা উদ্ধার গৃহবধূর মরদেহের পরিচয় মিলেছে, যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ সদ্য. ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে আবারও হুতিদের হামলা সদ্য. যে জেলের জেলার ছিলেন, সেখানেই বন্দী হলেন দিব্যা চৌধুরী সদ্য. তাজমিন হত্যার আসামি সুমনকে আনা হয়েছে কুমিল্লায়, উদ্ধার মোবাইল ফোন সদ্য. মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. গাজীপুরে প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট সদ্য. তাজমিন হত্যা মামলার তদন্তে নতুন মোড়, আইফোনের তথ্য ধরে অনুসন্ধান সদ্য. বান্ধবী ভালো না তাই ৬ মাস মেয়েকে স্কুলে যেতে দেননি তাজমিনের মা! সদ্য. নানা পাটেকরের অস্বাভাবিক মৃত্যু! পুলিশের মামলা সদ্য. হাত বাঁধা উদ্ধার গৃহবধূর মরদেহের পরিচয় মিলেছে, যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ সদ্য. ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে আবারও হুতিদের হামলা সদ্য. যে জেলের জেলার ছিলেন, সেখানেই বন্দী হলেন দিব্যা চৌধুরী