ঢাকেশ্বরীতে মহালয়ার অনুষ্ঠানের উদ্বোধন করলেন দীনেশ ত্রিবেদী

স
সদ্য সংবাদ ডেস্ক
১০ অক্টোবর, ২০২৬ ১০:৩৮:১০
ছবি: সংগৃহীত

দেবী দুর্গার আগমনী বার্তা, চণ্ডীপাঠ আর শঙ্খধ্বনিতে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে উদযাপিত হয়েছে পবিত্র মহালয়া। এর মধ্য দিয়ে অবসান ঘটেছে পিতৃপক্ষের, সূচনা হয়েছে দেবীপক্ষের। একই সঙ্গে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার অপেক্ষার ক্ষণগণনা।

শনিবার (১০ অক্টোবর) ভোরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়ার অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পরে স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি অনুষ্ঠানে অংশ নেন।

মহালয়ার আয়োজনে চণ্ডীপাঠ, মঙ্গলঘট স্থাপন এবং ঢাক, কাঁসা ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানো হয়। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়। এদিন প্রয়াত পূর্বপুরুষদের স্মরণে এবং তাঁদের আত্মার শান্তি কামনায় তর্পণ করেন ধর্মাবলম্বীরা।

পূজা কমিটির তথ্য অনুযায়ী, এবার সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হবে। পঞ্জিকা অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব।

ঢাকেশ্বরী মন্দিরে মহালয়ার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাধে।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গভীর রাতে ককটেল বিস্ফোরণ সদ্য. তাজমিন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি পুলিশের, আজ সংবাদ সম্মেলন সদ্য. তাজমিনকে হত্যার আগে ধর্ষণও করেন সিএনজিচালক সুমন: পুলিশ সদ্য. শুভ মহালয়া আজ, বেজেছে দুর্গোৎসবের আগমনী সুর সদ্য. পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, ৯ দেশে সুনামি সতর্কতা সদ্য. রূপপুরের বিদ্যুৎ দ্রুততম সময়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে: রোসাটম সদ্য. বিক্ষোভে যোগ দেওয়ার আগেই আটক হলেন ইউটিউবার ধ্রুব রাঠি সদ্য. কলকাতায় মারা গেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সদ্য. ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরানো জরুরি: বিদ্যুৎমন্ত্রী সদ্য. সিইসির পদত্যাগের দাবিতে সিজেপি ও বিরোধীদের অনড় অবস্থান, অবরুদ্ধ দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গভীর রাতে ককটেল বিস্ফোরণ সদ্য. তাজমিন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি পুলিশের, আজ সংবাদ সম্মেলন সদ্য. তাজমিনকে হত্যার আগে ধর্ষণও করেন সিএনজিচালক সুমন: পুলিশ সদ্য. শুভ মহালয়া আজ, বেজেছে দুর্গোৎসবের আগমনী সুর সদ্য. পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, ৯ দেশে সুনামি সতর্কতা সদ্য. রূপপুরের বিদ্যুৎ দ্রুততম সময়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে: রোসাটম সদ্য. বিক্ষোভে যোগ দেওয়ার আগেই আটক হলেন ইউটিউবার ধ্রুব রাঠি সদ্য. কলকাতায় মারা গেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সদ্য. ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরানো জরুরি: বিদ্যুৎমন্ত্রী সদ্য. সিইসির পদত্যাগের দাবিতে সিজেপি ও বিরোধীদের অনড় অবস্থান, অবরুদ্ধ দিল্লি