সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না বর্তমান সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
১০ অক্টোবর, ২০২৬ ১৬:৪১:৪৪
ছবি: সংগৃহীত

নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে আলাদা না করে সবার সমান মর্যাদা নিশ্চিত করাকে সরকারের দায়িত্ব বলে উল্লেখ করেছেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ড কর্মসূচির সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ ইসলাম বলেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। তাঁর অভিযোগ, শেখ হাসিনা ও তাঁর পরিবারের টানা ১৭ বছরের শাসনামলে দেশের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই পরিস্থিতি থেকে দেশকে এগিয়ে নিতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করছে বলেও জানান তিনি।

‘সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না সরকার’

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে অনুদান প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ‘সংখ্যালঘু’ শব্দে বিশ্বাস করে না। সব নাগরিকের সমান মর্যাদা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনোভাবেই স্বৈরাচারের দোসর বা কোনো গুপ্ত গোষ্ঠী যাতে পূজার আয়োজনে বিঘ্ন ঘটাতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ সদ্য. দিল্লিতে পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য. শিশু আভানের মৃত্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইউনিভার্সেল হাসপাতাল কর্তৃপক্ষ সদ্য. ঢাকার বাস থেকে দিনে ৫২ লাখ টাকা চাঁদা আদায় সদ্য. প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে, মন্তব্য রিজভীর সদ্য. সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না বর্তমান সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. অভিজিৎ ও ধ্রুব রাঠিসহ আটক সাড়ে ১২ শতাধিক, মোতায়েন ২৭ হাজার সেনা সদ্য. জীবদ্দশায় বিষ, মৃত্যুর পর হাদিকে পুঁজি করে রাজনীতি করছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশের হাফেজ হিরা সদ্য. সারজিস আলমের ছবি পোস্ট করে মেঘনা আলমের রহস্যময় প্রশ্ন, ‘মতলব কি’ সদ্য. প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ সদ্য. দিল্লিতে পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য. শিশু আভানের মৃত্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইউনিভার্সেল হাসপাতাল কর্তৃপক্ষ সদ্য. ঢাকার বাস থেকে দিনে ৫২ লাখ টাকা চাঁদা আদায় সদ্য. প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে, মন্তব্য রিজভীর সদ্য. সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না বর্তমান সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. অভিজিৎ ও ধ্রুব রাঠিসহ আটক সাড়ে ১২ শতাধিক, মোতায়েন ২৭ হাজার সেনা সদ্য. জীবদ্দশায় বিষ, মৃত্যুর পর হাদিকে পুঁজি করে রাজনীতি করছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশের হাফেজ হিরা সদ্য. সারজিস আলমের ছবি পোস্ট করে মেঘনা আলমের রহস্যময় প্রশ্ন, ‘মতলব কি’