অনির্দিষ্টকালের জন্য রিয়াদে ফ্লাইট পরিচালনা বন্ধ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

স
সদ্য সংবাদ ডেস্ক
১০ অক্টোবর, ২০২৬ ২২:০০:৪৭
ছবি: সংগৃহীত

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নির্ধারিত ফ্লাইট চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ‘অনিবার্য পরিচালনগত কারণ’ দেখিয়ে শনিবার (১০ অক্টোবর) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে সংস্থাটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ শনিবার সন্ধ্যায় দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে।

সংস্থাটি জানিয়েছে, এ সিদ্ধান্তের আওতায় রয়েছে রিয়াদ রুটের বিজি-৩৩৯ ও বিজি-৩৪০ ফ্লাইট। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এসব ফ্লাইটের যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।

ফ্লাইট চলাচলের পরিস্থিতি পর্যালোচনা করছে বিমান কর্তৃপক্ষ। এ বিষয়ে বিস্তারিত তথ্য এবং সময়সূচির পরবর্তী অবস্থা রোববার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে জানানোর কথা রয়েছে।

হঠাৎ ফ্লাইট স্থগিত হওয়ায় যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাঁদের সহায়তা প্রয়োজন, তাঁদের বিমানের কল সেন্টারে যোগাযোগ অথবা নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ফ্লাইটের সর্বশেষ অবস্থা ও পরবর্তী নির্দেশনা সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইট এবং যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে বলেও জানিয়েছে বিমান।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অনির্দিষ্টকালের জন্য রিয়াদে ফ্লাইট পরিচালনা বন্ধ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ঘোষণা সদ্য. বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী সদ্য. শিশু আভানের মৃত্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইউনিভার্সেল হাসপাতাল কর্তৃপক্ষ সদ্য. ঢাকার বাস থেকে দিনে ৫২ লাখ টাকা চাঁদা আদায় সদ্য. দিল্লিতে পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য. প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ সদ্য. প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে, মন্তব্য রিজভীর সদ্য. সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না বর্তমান সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. অনির্দিষ্টকালের জন্য রিয়াদে ফ্লাইট পরিচালনা বন্ধ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ঘোষণা সদ্য. বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী সদ্য. শিশু আভানের মৃত্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইউনিভার্সেল হাসপাতাল কর্তৃপক্ষ সদ্য. ঢাকার বাস থেকে দিনে ৫২ লাখ টাকা চাঁদা আদায় সদ্য. দিল্লিতে পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য. প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ সদ্য. প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে, মন্তব্য রিজভীর সদ্য. সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না বর্তমান সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী