আমি চাই দেশে বিমান থাকবে ২০০টিরও বেশি: বিমানমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
১১ অক্টোবর, ২০২৬ ১৭:৪৯:৫৪
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিমান পরিবহন খাতের সক্ষমতা বাড়িয়ে ভবিষ্যতে দেশের বিমানবহরে ২০০টিরও বেশি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। এ পরিকল্পনার অংশ হিসেবে নতুন উড়োজাহাজ দেশে আসা শুরু হতে পারে ২০৩১ সাল থেকে। পুরো প্রক্রিয়া চলতে পারে ২০৩৬ থেকে ২০৩৭ সাল পর্যন্ত।

রোববার (১১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নগরীর সারিন্দা সবারি রিসোর্টে ‘সৃষ্টি সুখের উল্লাসে’ শীর্ষক অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

মন্ত্রী বলেন, দেশের নতুন প্রজন্মের মেধা ও সক্ষমতার বিকাশের সঙ্গে সামঞ্জস্য রেখে বিমান পরিবহন খাতকে সম্প্রসারণ করা প্রয়োজন। বর্তমানে বহরে থাকা উড়োজাহাজগুলো একসময় পুরোনো হয়ে যাবে। তাই ভবিষ্যতের চাহিদা পূরণ এবং বিমান পরিবহন ব্যবস্থা সচল রাখতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ভিত্তিতে নতুন উড়োজাহাজ সংগ্রহ করতে হবে।

তিনি জানান, ৩৫টি উড়োজাহাজ কেনার পরিকল্পনাকে বৃহত্তর সম্প্রসারণ উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে। পর্যায়ক্রমে বিমানবহর বাড়িয়ে ২০০টির বেশি উড়োজাহাজ পরিচালনার সক্ষমতা অর্জন করতে চায় সরকার।

আন্তর্জাতিক রুট সম্প্রসারণের বিষয়েও গুরুত্বারোপ করেন বিমানমন্ত্রী। তিনি বলেন, কানাডা, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও চীনের মতো গুরুত্বপূর্ণ গন্তব্যে সরাসরি ফ্লাইট পরিচালনার সুযোগ বাড়ানো প্রয়োজন। এসব রুটে কার্যক্রম চালাতে প্রয়োজনীয় ফ্লাইট স্লট নিশ্চিত করার উদ্যোগও নিতে হবে।

বিমান পরিবহন খাতের উন্নয়নের পাশাপাশি পর্যটনশিল্প সম্প্রসারণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। এ ক্ষেত্রে নেত্রকোণার বিরিশিরিকে জাতীয় পর্যায়ের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথা জানান। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতেও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনোজ্জামান রোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং ময়মনসিংহের বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্যরা। এ ছাড়া জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. চার দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা সদ্য. পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর, উপনির্বাচনের তফসিল ঘোষণা সদ্য. দেশজুড়ে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর সদ্য. অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা গ্রেপ্তার সদ্য. রিয়াদের পর এবার দাম্মাম ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ‘লড়াই কেবল শুরু’, মুক্তি পেয়েই ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা সিজেপি নেতাদের সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. চার দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা সদ্য. পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর, উপনির্বাচনের তফসিল ঘোষণা সদ্য. দেশজুড়ে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর সদ্য. অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা গ্রেপ্তার সদ্য. রিয়াদের পর এবার দাম্মাম ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ‘লড়াই কেবল শুরু’, মুক্তি পেয়েই ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা সিজেপি নেতাদের